RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৬ অগাস্ট ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন

১৪ বছরে যা কেউ পারেননি এবার তাই করে দেখালেন মিরাজ

ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্ট জয়ের নজির গড়েছে টাইগাররা। আর এই জয়ের পথে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে আটকে দেওয়া স্পিন জাদুতে ৫ উইকেট শিকার করে বাংলাদেশকে জয়ের কাছে পৌঁছে দেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

তার এই দারুণ বোলিংয়ের ওপর ভর করেই জয়ের জন্য মামুলি ৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে সফরকারীরা। অজি ডেরায় ৫ উইকেট নেওয়ার মধ্য দিয়ে ১৪ বছর আগের এক বিরল নজির পুনরায় ফিরিয়ে আনলেন মিরাজ। অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী কোনো স্পিনার হিসেবে টেস্টের তৃতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার ঘটনা এটিই প্রথম, যা সবশেষ ঘটেছিল ২০১২ সালে। সেবার সফরকারী শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ (৯৫/৫) অজিদের বিরুদ্ধে এই কীর্তি গড়েছিলেন।

এ ছাড়া সফরকারী স্পিনার হিসেবে অজিদের ডেরায় সবশেষ ২০১৯ সালে ৫ উইকেট শিকার করেছিলেন ভারতের কুলদীপ যাদব (তবে সেটি ছিল দ্বিতীয় ইনিংসে)।

এদিকে, ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেছিলেন তরুণ স্পিডস্টার হাসান মাহমুদ। এবার দ্বিতীয় ইনিংসে ফাইফার নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন মেহেদি হাসান মিরাজ। সব মিলিয়ে অজিদের বিপক্ষে টেস্টে ফাইফার নেওয়া চতুর্থ টাইগার বোলার তিনি।

এই জয়ের পর দারুণ খুশি মিরাজ। সেইসঙ্গে ইতিহাস গড়ে গর্বিত এবং সম্মানিতও বোধ করছেন টাইগার অলরাউন্ডার। ম্যাচের শেষে নিজের ফেসবুক পেইজে মিরাজ লিখেছেন, ‘ইতিহাসের অংশ হতে পেরে গর্বিত এবং সম্মানিত।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৪ বছরে যা কেউ পারেননি এবার তাই করে দেখালেন মিরাজ

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

৬০০ টাকা নিয়ে ঢাকায় এসে কিংবদন্তি, আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

‎নারী ও পুরুষ সমানতালে এগিয়ে না গেলে ভারসাম্য থাকবে না: ত্রাণমন্ত্রী দুলু

‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

গাইবান্ধায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি

১০

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি

১১

৮ বছর পর সিলেট থেকে চালু হচ্ছে বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট

১২

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

১৩

মিরাজের ৫ উইকেট, ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ৫৭ রান

১৪

আজ ১৬ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ১৬ আগস্ট ২০২৬

১৬

কনটেন্ট ক্রিয়েটরদের সুবিধার জন্য নতুন উদ্যোগ নিল ফেসবুক

১৭

‎উত্তরবঙ্গ সবসময় বৈষম্যের শিকার ; দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

১৮

দিনাজপুর পৌরসভার আয়োজনে রামনগরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

১৯

সাঘাটায় ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

২০