RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

ছবিঃ সংগৃহীত

ডারউইন টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হতে আর এক সেশন বাকি। পুরো ম্যাচে বাংলাদেশের দাপট অব্যাহত রয়েছে। আট সেশন শেষে অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘুরাচ্ছে তারা। সফরকারীরা ২২৮ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে। ২ উইকেটে ৫১ রানে চা বিরতিতে গেছে অস্ট্রেলিয়া। তারা এখনও ১৭৭ রানে পিছিয়ে।

২২৮ রানের লিড নিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠায়। তারপর দ্বিতীয় ওভারেই আসে সাফল্য। ওয়েদারাল্ডকে বোল্ড করে তার ভবিষ্যৎ হুমকির মুখে ফেলে দেন হাসান। ডারউইন টেস্টের দ্বিতীয়বারের মতো তাকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন তিনি। প্রথম ইনিংসে ২৩ রানে বাংলাদেশি পেসারের শিকার হয়েছিলেন লিটন দাসকে ক্যাচ দিয়ে। এবার মাত্র ৩ বল খেলে ডাক মারেন অজি ওপেনার। বল তার ব্যাটে লেগে স্টাম্পে আঘাত করে। ৪ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

আরেক ওপেনার ট্রাভিস হেড মাথাব্যথার কারণ হয়ে উঠছিলেন। তাকে ফিরিয়ে স্বস্তি ফেরান এই পেসার। অস্ট্রেলিয়া ৩৭ রানে হারায় দ্বিতীয় উইকেট। হেড তিন চারে ৩৫ বলে ১৭ রানে বোল্ড হন। ওয়েদারাল্ডের মতো একইভাবে হাসানের বল তার ব্যাটে আঘাত করে স্টাম্প ভেঙে দেয়। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার আট উইকেট পেয়ে যান বাংলাদেশি পেসার।

এর আগে হেড তার তিন চারের দুটি মারেন হাসানের একই ওভারে। ১১তম ওভারে দ্বিতীয় উইকেট পড়ার আগের ওভারটিতে দুটি চার মারেন তিনি ও মার্নাস লাবুশেন।

১৪তম ওভারে স্টিভ স্মিথকে বিদায়ের উদযাপনে মেতেছিল বাংলাদেশ। ইবাদত হোসেন তার বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন করেন। আম্পায়ার আঙুল তোলার আগেই রিভিউ নেন অজি ব্যাটার। কিন্তু রিভিউতে দেখা গেছে, বল তার ব্যাট ছোঁয়নি। একটা স্পাইক দেখা গিয়েছিল স্নিকোমিটারে, সেটি ব্যাট মাটিতে আঘাত করার কারণে। ৩ রানে জীবন পান স্মিথ। তিনি ৮ রানে অপরাজিত আছেন। অন্য প্রান্তে লাবুশেন ২১ রানে খেলছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী

চোর সন্দেহে দুই যুবককে মারধর, একজনের মৃত্যু

সীমান্তে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ

গাজীপুরে বাড়িতে ঢুকে ব্যবসায়ীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

‘এক্স-মেন’ সিনেমায় যুক্ত হলেন ‘অবসেশন’ অভিনেত্রী ইন্ডি

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন শুরু

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

১০

ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

১১

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

১২

ফুটবলকে বিদায় জানালেন ইতালির ইউরো জয়ী স্ট্রাইকার

১৩

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১৪

আজ ১৫ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ১৫ আগস্ট ২০২৬

১৬

সৌদি আরবে নিহত ৩ প্রবাসীর পরিবারকে বিএনপির ৩ লাখ টাকা সহায়তা

১৭

ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট

১৮

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৫

১৯

নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু

২০