RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দেশটির বিপক্ষে টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় এই জয় তুলে নেয় টাইগাররা। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এই সাফল্য অর্জন করলো বাংলাদেশ।

টাইগার দল যখন এই ঐতিহাসিক জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং ঐতিহাসিক জয়ের জন্য তাদের অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের পক্ষ থেকেও দলের খেলোয়াড়দের শুভেচ্ছা পৌঁছে দেন।

প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।

প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, পরের টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয়ের এই সম্ভাবনাকে সাফল্যে রূপ দেবে।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার টেস্ট র‍্যাংকিংয়ের এক নম্বর দল অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারিয়ে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নারী ও পুরুষ সমানতালে এগিয়ে না গেলে ভারসাম্য থাকবে না: ত্রাণমন্ত্রী দুলু

‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

গাইবান্ধায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি

৮ বছর পর সিলেট থেকে চালু হচ্ছে বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

মিরাজের ৫ উইকেট, ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ৫৭ রান

১০

আজ ১৬ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১১

নামাজের সময়সূচি – ১৬ আগস্ট ২০২৬

১২

কনটেন্ট ক্রিয়েটরদের সুবিধার জন্য নতুন উদ্যোগ নিল ফেসবুক

১৩

‎উত্তরবঙ্গ সবসময় বৈষম্যের শিকার ; দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

১৪

দিনাজপুর পৌরসভার আয়োজনে রামনগরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

১৫

সাঘাটায় ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৬

বিজিবি’র ধাওয়ায় ২১ লাখ টাকার ইয়াবার বস্তা ফেলে দৌড় দিলো কারবারি

১৭

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

১৮

নতুন সাজে ফিরছে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০ গান

১৯

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮

২০