RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১৬ অগাস্ট ২০২৬, ১:১৬ অপরাহ্ন

‎নারী ও পুরুষ সমানতালে এগিয়ে না গেলে ভারসাম্য থাকবে না: ত্রাণমন্ত্রী দুলু

ছবিঃ আরসিটিভি

‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, সমাজে নারী ও পুরুষ সমানতালে এগিয়ে না গেলে ভারসাম্য থাকবে না। তাই নারী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।

‎রোববার (১৬ আগস্ট) লালমনিরহাটের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎মন্ত্রী বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারে উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান স্নাতক পর্যন্ত নারী শিক্ষা ফ্রি করেছেন এবং উপবৃত্তির ব্যবস্থা করেছেন। শিক্ষা খাতে বর্তমান সরকার সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

‎কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার রায় এর সভাপতিত্বে কলেজের উপাধ্যক্ষ ও ভবন উদ্বোধন কমিটির আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আঃ করিম সাদেকী রাজু অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

‎প্রায় ৭ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনটি ‘সরকারি কলেজসমূহের বিজ্ঞান শিক্ষা সুযোগ সম্প্রসারণ উন্নয়ন’ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে।

‎শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, লালমনিরহাট প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নারী ও পুরুষ সমানতালে এগিয়ে না গেলে ভারসাম্য থাকবে না: ত্রাণমন্ত্রী দুলু

‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

গাইবান্ধায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি

৮ বছর পর সিলেট থেকে চালু হচ্ছে বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

মিরাজের ৫ উইকেট, ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ৫৭ রান

১০

আজ ১৬ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১১

নামাজের সময়সূচি – ১৬ আগস্ট ২০২৬

১২

কনটেন্ট ক্রিয়েটরদের সুবিধার জন্য নতুন উদ্যোগ নিল ফেসবুক

১৩

‎উত্তরবঙ্গ সবসময় বৈষম্যের শিকার ; দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

১৪

দিনাজপুর পৌরসভার আয়োজনে রামনগরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

১৫

সাঘাটায় ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৬

বিজিবি’র ধাওয়ায় ২১ লাখ টাকার ইয়াবার বস্তা ফেলে দৌড় দিলো কারবারি

১৭

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

১৮

নতুন সাজে ফিরছে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০ গান

১৯

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮

২০