দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এই অভিযান ও র্যালির উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
১৫ আগস্ট শনিবার শহরের রামনগর মাঠ হতে এক র্যালি বের হয়ে ইন্দ্রা’র মোড়, জামাইপাড়া মোড়, লালবাগ ক্লাব মোড় হয়ে রামনগর মোড়ে এসে শেষ হয়। দিনাজপুর পৌরসভার সার্বিক আয়োজনে ও নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইস) প্রকল্পের সহযোগিতায় এই র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে দিনাজপুর পৌরসভার প্রশাসক ও ডিডি-এলজি শেখ হাফিজুর রহমান, সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মজিবর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান, সহকারি প্রকৌশলী মীর তোফাজ্জল হোসেন, পৌর বিএনপি ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোছাঃ হাসিনা বেগম, আমরা জুলাই যোদ্ধা জেলা শাখার সভাপতি মোঃ শাহিন, বিএনপি ও জামায়াতের ১ নম্বর ওয়ার্ডের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিএনসিসির সদস্যসহ পৌরসভা অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন মানুষ অংশগ্রহণ করেন।
পরে সকাল ১১টা দুপুর দেড়টা পর্যন্ত পৌরসভার প্রশাসক ও ডিডি-এলজি শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে রামনগর মোড়, ছয়রাস্তার মোড়, ঘাষিপাড়া ডাবগাছ মসজিদ মোড়, চাউলিয়াপট্টি মোড়, চাউলিয়াপট্টি শহীদ মিনার মোড়সহ আশপাশের এলাকায় পরিচ্ছন্ন ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় রাস্তা ও ড্রেনের উপর অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট ভেঙ্গে দেওয়া হয়। এছাড়া ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স করে ব্যবসা পরিচালনা করা, অবৈধভাবে সবার রাস্তা দখল করে না করা, যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করা হয়।
অভিযানে পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মজিবর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম খানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অভিযান শেষে পৌরসভার প্রশাসক ও ডিডি-এলজি শেখ হাফিজুর রহমান জানান, আমরা সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে চাই। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি সাংবাদিক সমাজ, সচেতন পোরবাসিসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন