RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১৫ অগাস্ট ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন

‎উত্তরবঙ্গ সবসময় বৈষম্যের শিকার ; দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

ছবিঃ আরসিটিভি

উত্তরবঙ্গ সকল সময় বৈষম্যের শিকার এখানে কর্মসংস্থানের কোন ব্যবস্থা নেই, কৃষি নির্ভর আমাদের অর্থনীতি, সেখানে ব্যাক্তি উদ্যোগে এত বড় একটা শিল্প কারখানা স্থাপন করেছে সেখানে আমাদের সকলের উচিত ছিল সহযোগিতা দেয়া তা না করে গত ফ্যাসিস্ট সরকার তাকে নির্যাতন করেছে।

‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সোমা চা-বাগান পরিদর্শন ও চা ইন্ডাস্ট্রি চালুকরণ বিষয়ে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

‎তিনি আরও বলেন বন্ধ চা শিল্প চালুর পাশাপাশি শ্রমিকদের জীবনমান ও কর্মপরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

‎শনিবার (১৫ আগস্ট)সকালে ওই উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের সোমা চা-বাগান ইন্ডাস্ট্রি মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এতে  উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

‎মতবিনিময় সভায় চা শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

‎ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এমপি বলেন বিগত সরকার বিভিন্নভাবে এ চা শিল্পটাকে প্রতিষ্ঠিত না করে প্রতিবন্ধকতা তৈরি করেছে। দ্রুত এই ইন্ডাস্ট্রি টাকে চালু করতে পারলে এক দিকে কর্মক্ষেত্র তৈরি হবে অন্যদিকে গ্রামাঞ্চলের অর্থনৈতিক অবস্থা
‎স্বচ্ছল হবে।

‎এসময় বক্তারা বিগত সরকার কিভাবে সহযোগিতা না করে উৎপাদনশীল একটি চা ইন্ডাস্ট্রি বন্ধ করে কর্মক্ষেত্র থেকে স্থানীয়দের দূরে রেখেছেন তা তুলে ধরেন।

‎এ সময় চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করা, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ তৈরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শ্রমিক ও তাদের পরিবারের জন্য চিকিৎসাসেবা, ভাতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।


‎বক্তারা আরও বলেন, চা-বাগানকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি  শ্রমিকদের জন্য সঞ্চয় ও ভবিষ্যৎ নিরাপত্তার সুযোগ তৈরি করা গেলে তাদের জীবনমান আরও উন্নত হবে।

‎সভায় সোমা চা-বাগানের বর্তমান অবস্থা, চা ইন্ডাস্ট্রি চালুর সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। শ্রমিকদের সমস্যা সরাসরি শুনে তা সমাধানে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

‎অনুষ্ঠানে সোমা এন্ড সোমা টি প্রসেসিং লিমিটেডের স্বত্বাধিকারী ফেরদৌস আলমসহ কর্মকর্তা-কর্মচারী, চা শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নারী ও পুরুষ সমানতালে এগিয়ে না গেলে ভারসাম্য থাকবে না: ত্রাণমন্ত্রী দুলু

‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

গাইবান্ধায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি

৮ বছর পর সিলেট থেকে চালু হচ্ছে বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

মিরাজের ৫ উইকেট, ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ৫৭ রান

১০

আজ ১৬ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১১

নামাজের সময়সূচি – ১৬ আগস্ট ২০২৬

১২

কনটেন্ট ক্রিয়েটরদের সুবিধার জন্য নতুন উদ্যোগ নিল ফেসবুক

১৩

‎উত্তরবঙ্গ সবসময় বৈষম্যের শিকার ; দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

১৪

দিনাজপুর পৌরসভার আয়োজনে রামনগরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

১৫

সাঘাটায় ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৬

বিজিবি’র ধাওয়ায় ২১ লাখ টাকার ইয়াবার বস্তা ফেলে দৌড় দিলো কারবারি

১৭

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

১৮

নতুন সাজে ফিরছে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০ গান

১৯

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮

২০