RCTV Logo আরসিটিভি ডেস্ক
১২ অগাস্ট ২০২৬, ১:১৪ অপরাহ্ন

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

ছবিঃ সংগৃহীত

সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকায় নিজ বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে নগরের মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসা থেকে চিৎকারের শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর তারা ভেতরে তিনজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন- নগরের ১৯ নম্বর ওয়ার্ডের মিতালী ১১১, নিকুঞ্জ ভিলার বাসিন্দা মৃত আবরু মিয়ার ছেলে হাজী আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং তাদের গৃহকর্মী তাহমিনা (১৫)। তাহমিনা নগরের জল্লারপাড় এলাকার বাসিন্দা। আব্দুস সত্তার মিয়ার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার আকাখাজনা এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

তিনি বলেন, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দশক পর সিনেমার গানে ফিরলেন পথিক নবী

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে লালমনিরহাটে একটি করে গাছের চারা রোপণ করল অদম্য যুব সংগঠন

পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে পড়লেন জামায়াত নেতারা

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ২৭

মহাকাশে ধান চাষে বড় মাইলফলক অর্জন চীনের

বিআরটিএ-র অধীনে লাইসেন্স প্রদানসহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

১০

ঢামেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ ফেলে পালাল ২ ব্যক্তি

১১

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

১২

অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো, সিআর সেভেন এখন আর্জেন্টিনার জামাই

১৩

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১৪

বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৫

নাটোরে ৩৫ বছর বেদখলে থাকা ১৪ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

১৬

বিশ্ব হাতি দিবস আজ

১৭

মন্ত্রী পদ ছাড়ছেন মির্জা ফখরুল, রাষ্ট্রপতি পদে মনোনয়নের অপেক্ষা

১৮

মিশরে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮, বেশির ভাগই শিশু

১৯

পবিত্র আখেরি চাহার সোম্বা আজ

২০