RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১২ অগাস্ট ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ২৭

ছবিঃ সংগৃহীত

জিম্বাবুয়ের কারিবা হ্রদে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো ২৭ জন নিখোঁজ রয়েছেন। বুধবার (১২ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার প্রবল ঢেউয়ের ধাক্কায় ফেরিটি উল্টে যায়। ফেরিটি উত্তরাঞ্চলীয় শহর কারিবা থেকে কয়েকটি দ্বীপ ও মাছ ধরার ক্যাম্পে যাত্রী পরিবহন করছিল।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফেরিটিতে ১১৪ প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচ ক্রু সদস্য এবং কয়েকজন শিশু ছিল। অথচ ফেরিটির ধারণক্ষমতা ছিল ৯০ জন। অর্থাৎ ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে চলছিল ফেরিটি।

জিম্বাবুয়ের সিভিল প্রোটেকশন ইউনিট (সিপিইউ) জানিয়েছে, উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করেছে। এছাড়া ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে এখনো প্রায় ২৭ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

সিপিইউ জানিয়েছে, উদ্ধারকাজে সহায়তার জন্য একটি বিশেষায়িত জলযান উদ্ধারকারী ইউনিটকে বিমানযোগে ঘটনাস্থলে নেওয়া হয়েছে।

কারিবা হ্রদটি জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তে অবস্থিত। রাজধানী হারারে থেকে হ্রদটির দূরত্ব ৩০০ কিলোমিটারের বেশি।

জলধারণ ক্ষমতার হিসাবে কারিবা হ্রদ বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দশক পর সিনেমার গানে ফিরলেন পথিক নবী

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে লালমনিরহাটে একটি করে গাছের চারা রোপণ করল অদম্য যুব সংগঠন

পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে পড়লেন জামায়াত নেতারা

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ২৭

মহাকাশে ধান চাষে বড় মাইলফলক অর্জন চীনের

বিআরটিএ-র অধীনে লাইসেন্স প্রদানসহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

১০

ঢামেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ ফেলে পালাল ২ ব্যক্তি

১১

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

১২

অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো, সিআর সেভেন এখন আর্জেন্টিনার জামাই

১৩

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১৪

বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৫

নাটোরে ৩৫ বছর বেদখলে থাকা ১৪ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

১৬

বিশ্ব হাতি দিবস আজ

১৭

মন্ত্রী পদ ছাড়ছেন মির্জা ফখরুল, রাষ্ট্রপতি পদে মনোনয়নের অপেক্ষা

১৮

মিশরে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮, বেশির ভাগই শিশু

১৯

পবিত্র আখেরি চাহার সোম্বা আজ

২০