RCTV Logo নাটোর প্রতিনিধি
১২ অগাস্ট ২০২৬, ৪:০১ অপরাহ্ন

নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

ছবিঃ আরসিটিভি

নাটোর শহরের সরকারি খাস জমিতে শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আসমা শাহিনের হাতে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন লিজ বাতিল ও শিশুপার্ক বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্যসচিব আবু ওবাইদুল কবির লিয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান, যুগ্ম আহ্বায়ক মো. ফারুকুল হক শামীম, আলী নেওয়াজ বিন্টুসহ কমিটির সদস্যরা।

স্মারকলিপিতে বলা হয়, পুরাতন জিন্নাহ স্কুল মোড়সংলগ্ন তৎকালীন দৈনিক প্রকাশ পত্রিকার কার্যালয় এবং এর পাশের নারদ নদের তীরে থাকা সরকারি খাস জমিতে স্থানীয় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য একটি শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপন করা প্রয়োজন। সেখানে শিশুবান্ধব পরিবেশ তৈরি করা হলে এলাকার শিশু-কিশোরদের জ্ঞানচর্চা ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি হবে।

কমিটির নেতারা অভিযোগ করেন, ওই সরকারি খাস জমি বিগত সরকারের সময়ে একজন সাংবাদিককে লিজ দেওয়া হয়েছিল। তারা একজন ব্যক্তির নামে দেওয়া লিজ বাতিল করে জনস্বার্থে জমিটি ব্যবহারের দাবি জানান।

তারা বলেন, এলাকার সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা করে ওই স্থানে দ্রুত শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে জেলা প্রশাসনের ওপর আস্থা রেখে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক আসমা শাহিন বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান কমিটির নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দশক পর সিনেমার গানে ফিরলেন পথিক নবী

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে লালমনিরহাটে একটি করে গাছের চারা রোপণ করল অদম্য যুব সংগঠন

পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে পড়লেন জামায়াত নেতারা

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ২৭

মহাকাশে ধান চাষে বড় মাইলফলক অর্জন চীনের

বিআরটিএ-র অধীনে লাইসেন্স প্রদানসহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

১০

ঢামেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ ফেলে পালাল ২ ব্যক্তি

১১

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

১২

অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো, সিআর সেভেন এখন আর্জেন্টিনার জামাই

১৩

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১৪

বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৫

নাটোরে ৩৫ বছর বেদখলে থাকা ১৪ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

১৬

বিশ্ব হাতি দিবস আজ

১৭

মন্ত্রী পদ ছাড়ছেন মির্জা ফখরুল, রাষ্ট্রপতি পদে মনোনয়নের অপেক্ষা

১৮

মিশরে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮, বেশির ভাগই শিশু

১৯

পবিত্র আখেরি চাহার সোম্বা আজ

২০