RCTV Logo স্পোর্টস ডেস্ক
৮ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন

২৫ বছর বয়সেই অবসরে ইংলিশ পেসার

ছবিঃ সংগৃহীত

সবাইকে চমকে দিয়ে মাত্র ২৫ বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ড পেসার জন টার্নার। দীর্ঘদিন ধরে পিঠের ইনজুরিতে ভুগছিলেন তিনি। সুস্থ হয়ে উঠতে না পারায় বাধ্য হয়েই পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন এই ইংলিশ পেসার।

এক বিবৃতিতে অবসরের ঘোষণা দেন টার্নার। তিনি বলেন,‘আন্তর্জাতিক ও পেশাদার ক্রিকেট খেলা আমার স্বপ্ন ছিল। হ্যাম্পশায়ার ও ইংল্যান্ডের হয়ে খেলতে পারাটা আমার শৈশবের সেই স্বপ্নগুলো সত্যি হওয়ার চেয়ে কম ছিল না।’

পিঠের স্ট্রেস ফ্র্যাকচারে ২০২৫ সালের জুন থেকে মাঠের বাইরে থাকা টার্নার আরও বলেন, ‘আমি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। স্ট্রেস ফ্র্যাকচারে আমি এক বছরের বেশি সময় ধরে মাঠের বাইরে। এই চোট দীর্ঘ ইতিহাস ক্রিকেটার হিসেবে এবং ক্রিকেটের বাইরের ভবিষ্যৎ নিয়ে আমাকে ভাবতে বাধ্য করেছে। শেষ পর্যন্ত মনে হয়েছে জীবনের পরবর্তী চ্যালেঞ্জ গ্রহণের এটাই সঠিক সময়।’

২০২৪ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় টার্নারের। পরের মাসে টি-টোয়েন্টিতে পথচলা শুরু হয় তার। একই বছরের নভেম্বরে দেশের হয়ে সর্বশেষ খেলেছেন তিনি। ইংল্যান্ডের হয়ে ২টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলে মোট ৩ উইকেট শিকার করেছেন টার্নার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপির ডিও লেটারে গোবিন্দগঞ্জে ৯০ লক্ষ টাকা বরাদ্দ পেল ৬টি শিক্ষা প্রতিষ্ঠান

সৈয়দপুরে বউভাতের খাবার খেয়ে অসুস্থ ৭, হাসপাতালে ভর্তি

নামাজের সময়সূচি – ০৯ আগস্ট ২০২৬

আজ ০৯ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের

না ফেরার দেশে মেসির বাবা হোর্হে মেসি

গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু নতুন আক্রান্ত ৭৭৬

আজ আন্তর্জাতিক বিড়াল দিবস

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১০

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক

১১

সিএনজি চালিত অটোরিকশা ও রিকশা উপহার পেলেন ৩ জুলাই যোদ্ধা

১২

পলাশবাড়ীর কিশোরগাড়ি ইউনিয়নের ৪টি খেয়াঘাটে ইজারা ছাড়াই অতিরিক্ত টোল আদায় করার অভিযোগ

১৩

সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি-সমমান পরীক্ষার ফল, জানা যাবে ৩ ভাবে

১৪

‎পানির নিচে সংরক্ষিত ‘মজা সুপারির’ দাম অর্ধেক, লোকসানের শঙ্কায় লালমনিরহাটের কৃষক

১৫

আদিতমারীতে ৩ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক

১৬

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বলটির দাম উঠতে পারে ১২৩ কোটি টাকা

১৭

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৭ মধ্যে ৪ জনের বাড়ি গাইবান্ধায় শোকের ছায়া 

১৮

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন

১৯

ঠাকুরগাঁওয়ে ‘ফিল্মি কায়দায়’ পুলিশের হেফাজত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি পলাতক

২০