RCTV Logo স্পোর্টস ডেস্ক
৮ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়া সফর। এই সফর একটা বার্তা দেওয়ার মতো সফর হতে পারত। অথচ শুরুটা শুরু না হতেই মনটা কু ডাকতে শুরু করল। কেন ডাকবে না? অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছেই যে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ, তাও আবার মোটে সোয়া দুই দিনে! ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সামনে ৫৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ, তাতে ইনিংস ও ৩৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

গতকাল পর্যন্ত বিষয়টা মোটামুটি ‘ঠিকঠাক’ই ছিল। দলের কঙ্কাল বেরিয়ে আসেনি তখনো, প্রথম ইনিংসে মান বাঁচিয়েছিল মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি; বাংলাদেশ তোলে ২৬৩ রান, মুখ রক্ষা হয় সেবারের মতো।

জবাব দিতে নামা অনভিজ্ঞ অস্ট্রেলিয়া একাদশকে চেপে ধরেও লিড আদায় করা যায়নি। স্পিন সহায়ক হয়ে ওঠা উইকেটেও বড় সময় ধরে সুবিধা করতে পারেননি মেহেদী হাসান মিরাজরা। প্রতিপক্ষের ইনিংস শেষ হয় ৩৫৫ রানে। বাংলাদেশ তখন ৯২ রানে পিছিয়ে।

তখনও এমন বিপর্যয় চোখ রাঙায়নি বাংলাদেশকে। কিছুটা আঁচ মিলছিল দিনের শেষে। ১৯ রানে ২ উইকেট খুইয়ে দ্বিতীয় দিনটা শেষ করেছিল সফরকারীরা।

তৃতীয় দিনের শুরুতে সে অস্বস্তিটা আতঙ্কে রূপ নেবে, কে জানত? ডারউইনে আজ সকালে সেটাই হলো। বাংলাদেশ এক ক্যাম্পবেল থমসনকেই তো জবাব দিতে পারল না! আগের দিন বিকেলে ২ উইকেট নিয়ে শুরুটা তিনি করেছিলেন। আজও তিনি থামেননি। ইনিংস শেষ করেছেন ৮ উইকেট নিয়ে। বেরসিক কোরি রোকিচ্চিওলি ২টা উইকেট দখল করে নিয়েছিলেন, নাহয় ক্যাম্পবেল বোধ হয় পারফেক্ট টেন নিয়েই ইনিংস শেষ করতেন। ৮ উইকেট তিনি নিয়েছেন ১১ ওভারে; স্ট্রাইক রেটটা চোখ কপালে তোলার মতো, ৮.২৫!

বাংলাদেশের স্কোরকার্ড নিয়ে কথা যত কম বলা যায় ততোই ভালো। ২২ রানের ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম। এই স্কোয়াডের সবচেয়ে অনভিজ্ঞ ২ জনের মধ্যে তিনি একজন। এই ইনিংস খেলেই তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক। বাকিদের রানের সংখ্যাটা যেন টেলিফোন ডিজিট, ৬, ৬, ৫, ২, ৪, ০, ৬, ২, ০, ০। প্রস্তুতি ম্যাচের শেষটা তাই হলো ৫৪ রানে অলআউট হয়ে, ইনিংস ও ৩৮ রানের হারের বোঝা কাঁধে নিয়ে।

এমন কিছুর ইঙ্গিত যে মেলেনি, তা নয়; আগেই মিলেছিল। বাংলাদেশ এই তো কিছু দিন আগেও জিম্বাবুয়ের কাছেও ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরেছি। দুই ইনিংসেই দল অলআউট হয়েছিল ২০০’র কম রানে। এরপর এবার অস্ট্রেলিয়া সফর শুরু অজিদের ৩ নম্বর দলের কাছে ইনিংস ব্যবধানে হেরে।

হ্যাঁ তৃতীয় সারির দলই তো! অস্ট্রেলিয়ার লাইন আপটা দেখুন। কি? স্যাম কনস্টাস আর জশ ফিলিপ বাদে কাউকে চিনতে পারছেন? না, পারার কথাও নয়। অস্ট্রেলিয়ার ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট সার্কিটে তারা পরিচিত নাম নন। বুঝুন তাহলে! এই দলের কাছেই সোয়া ২ দিনে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ!

গেল দিন ট্র্যাভিস হেড বলেছিলেন, ‘আগামী সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে আমাদের খুব ভালো খেলতে হবে।’ জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে যে দল ইনিংস ব্যবধানে হারে, তাদের বিপক্ষে সেটা যদি হেডরা নাই করেন তবেই বোধ হয় মঙ্গল! নাকি?

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপির ডিও লেটারে গোবিন্দগঞ্জে ৯০ লক্ষ টাকা বরাদ্দ পেল ৬টি শিক্ষা প্রতিষ্ঠান

সৈয়দপুরে বউভাতের খাবার খেয়ে অসুস্থ ৭, হাসপাতালে ভর্তি

নামাজের সময়সূচি – ০৯ আগস্ট ২০২৬

আজ ০৯ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের

না ফেরার দেশে মেসির বাবা হোর্হে মেসি

গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু নতুন আক্রান্ত ৭৭৬

আজ আন্তর্জাতিক বিড়াল দিবস

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১০

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক

১১

সিএনজি চালিত অটোরিকশা ও রিকশা উপহার পেলেন ৩ জুলাই যোদ্ধা

১২

পলাশবাড়ীর কিশোরগাড়ি ইউনিয়নের ৪টি খেয়াঘাটে ইজারা ছাড়াই অতিরিক্ত টোল আদায় করার অভিযোগ

১৩

সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি-সমমান পরীক্ষার ফল, জানা যাবে ৩ ভাবে

১৪

‎পানির নিচে সংরক্ষিত ‘মজা সুপারির’ দাম অর্ধেক, লোকসানের শঙ্কায় লালমনিরহাটের কৃষক

১৫

আদিতমারীতে ৩ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক

১৬

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বলটির দাম উঠতে পারে ১২৩ কোটি টাকা

১৭

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৭ মধ্যে ৪ জনের বাড়ি গাইবান্ধায় শোকের ছায়া 

১৮

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন

১৯

ঠাকুরগাঁওয়ে ‘ফিল্মি কায়দায়’ পুলিশের হেফাজত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি পলাতক

২০