RCTV Logo নীলফামারী প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

নীলফামারীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল তিন সন্তানের জননীর

নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের অটোরিকশার ধাক্কায় মোছা. মাজেদা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুর ৩টার দিকে নীলফামারীর পল্লী বিদুৎ অফিসের সামনে এদুর্ঘটনাটি ঘটে।

নিহত মাজেদা বেগম নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব শালহাটি এলাকার (আবুল চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন) রহিমুল ইসলামের স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  নীলফামারী জেলা পল্লী বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ বিল পরিশোধ করে অফিস থেকে বের হওয়ার পর সড়ক পার হচ্ছিলেন মাজেদা বেগম। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত অটোরিকশার চালককে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল তিন সন্তানের জননীর

তিন মাসে আরপিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১ হাজার ৬২৬ জন; মাদক ও চোরাই মালামাল উদ্ধার

যশোর থেকে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নেওয়া হচ্ছে চট্টগ্রামে

নীলফামারীতে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা

লালমনিরহাট জেলা পরিষদে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত

আইপিএলের ব্র্যান্ড ভ্যালু ২০ বিলিয়ন ডলার ছাড়াল

ব্রাজিলের সঙ্গে ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার

সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়িকা মেঘলা মুক্তা আইসিইউতে

আন্তর্জাতিক বাজারে রুপার দাম বেড়েছে, কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়ামের মূল্য

গাইবান্ধায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

১০

নাটোরে জনতা ব্যাংকের ‘বাংলা কিউআর কোড’ উদ্বোধন

১১

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

১২

আশ্রয়ন প্রকল্পের ১০০ ঘরের ৯০ টি পড়ে আছে ফাঁকা

১৩

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধন

১৪

পর্দায় সুলতান সালাউদ্দিন আইয়ুবির বীরত্বগাথা

১৫

খুব শিগগিরই দেশে ফিরব: সাকিব

১৬

চীনে ভূমিধসে মৃত্যু বেড়ে ৪১

১৭

শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৮

দেশের সব ধরনের দুধে মিলল মাইক্রোপ্লাস্টিক, শিশুদের ঝুঁকি বেশি

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা

২০