RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারী ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন

আসামে বিধানসভার অধিবেশনকালে জুমার নামাজের বিরতি বাতিল

ছবি: সংগৃহীত

প্রায় ৯০ বছর ধরে চলে আসা রীতি বাতিল করল আসাম বিধানসভা। শুক্রবারের জুমার নামাজের জন্য প্রচলিত দুই ঘণ্টার বিরতি আর থাকছে না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেওয়া এই বিতর্কিত সিদ্ধান্ত কার্যকর হলো গতকাল (শুক্রবার) থেকে।

গত আগস্টে বিধানসভায় পাশ হওয়া একটি প্রস্তাবের ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়। ফলে শুক্রবার মুসলিম বিধায়কদের আর নামাজের জন্য নির্ধারিত বিরতি দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, “আমরা কাজে অগ্রাধিকার দিতে চাই। তাই আসাম বিধানসভায় জুমার বিরতির প্রথা তুলে দেওয়া হচ্ছে। এটি ঔপনিবেশিকতার আরেকটি চিহ্ন, যা আমরা মুছে ফেলছি।”

১৯৩৭ সালে আসামে মুসলিম লীগের সৈয়দ সাদউল্লা এই নিয়ম চালু করেছিলেন। তবে হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে গঠিত সাত সদস্যের কমিটি বিষয়টি খতিয়ে দেখে এবং সিদ্ধান্ত নেয় যে, লোকসভা বা রাজ্যসভায় এমন কোনো বিরতি নেই, তাই আসামেও এটি অপ্রয়োজনীয়। শুক্রবার বিধানসভায় সর্বসম্মতিক্রমে এই নিয়ম বাতিল করা হয়।

বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দইমারি ও শাসক দলের বিধায়কদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। তবে স্বাভাবিকভাবেই এ সিদ্ধান্ত ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে।

এআইইউডিএফ বিধায়ক রফিকুল ইসলাম এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেছেন, “সংখ্যাগরিষ্ঠের জোরে সংখ্যালঘুদের ওপর এ নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছে। বিধানসভায় প্রায় ৩০ জন মুসলিম বিধায়ক রয়েছেন, আমরা এর বিরুদ্ধে মতামত দিয়েছি। কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে এটি বাতিল করল।”

কংগ্রেসের পরিষদীয় নেতা দেবব্রত সাইকিয়া জানিয়েছেন, “বিধানসভার কাছাকাছি কোনো জায়গায় মুসলিম বিধায়কদের নামাজের ব্যবস্থা করা যেত। কারণ, শুক্রবারের নামাজ মুসলিমদের জন্য একটি বিশেষ ধর্মীয় বাধ্যবাধকতা। এর ফলে অনেক বিধায়ক গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে পারছেন না।”

এই সিদ্ধান্তের ফলে আসাম বিধানসভার দীর্ঘদিনের একটি প্রচলিত নিয়মের অবসান ঘটল। তবে বিতর্ক ও অসন্তোষ এখনো রয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১০

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১১

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৭

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০