RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৮ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

রংপুরের পীরগাছায় ৮ কোটির স্টেডিয়াম নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার; ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা

ছবিঃ সংগৃহীত

রংপুরের পীরগাছায় প্রায় ৮ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন উপজেলা স্টেডিয়ামের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, চুক্তির শর্ত না মেনে নিম্নমানের ইট, ভিটি বালু, চিকন রড ও নির্ধারিত অনুপাতের চেয়ে কম সিমেন্ট ব্যবহার করে নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছে।

এসব অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে গতকাল শুক্রবার (১৭ জুলাই) সকালে স্থানীয়দের সঙ্গে ঠিকাদারপক্ষের সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী নির্মাণাধীন স্টেডিয়ামসংলগ্ন পীরগাছা-রংপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধও করেছিলেন বলে জানা যায়। এ সময় সড়কের উভয়পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ করা হয়।

প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে সরকারি (জিওবি) অর্থে পীরগাছা উপজেলা স্টেডিয়াম নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৮৩ লাখ টাকা। ২০২৫ সালের ২৫ নভেম্বর কাজ শুরুর কথা থাকলেও বাস্তবে ২০২৬ সালের এপ্রিলের শেষ দিকে নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটি ১২ মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কাজ শুরুর পর থেকেই নির্মাণের মান নিয়ে প্রশ্ন দেখা দেয়। তাদের দাবি, পাইলিংয়ের খুঁটির ঢালাইয়ে সিডিউলের বাইরে চিকন রড ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি কাজের উপযোগী বালুর পরিবর্তে ভিটি বালু, নিম্নমানের ইট এবং নির্ধারিত অনুপাতের চেয়ে কম ও নিম্নমানের সিমেন্ট ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মুকুল বলেন, পাইলিং ও দেয়াল নির্মাণে ভিটি বালু এবং কম পরিমাণে সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। আমরা প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন মামলা দেওয়ার ভয় দেখায়। পরে আনোয়ার নামে এক মিস্ত্রীর নেতৃত্বে কয়েকজন আমাদের ওপর হামলা চালায়। এতে চারজন আহত হন।
আরেক বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, নিম্নমানের ইট ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। বিষয়টি মিস্ত্রীরাও স্বীকার করছেন। আমরা সঠিকভাবে কাজ করার কথা বললে উল্টো আমাদের হুমকি দেওয়া হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তিপত্রও দেখাতে চায় না।

স্থানীয় বাসিন্দা আব্দুল গোফফারের দাবি, পাইলিংয়ের রডের বালা তৈরিতে ১২ মিলিমিটার রড ব্যবহারের কথা থাকলেও সেখানে ৮ মিলিমিটার রড ব্যবহার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, হামলার ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্মাণাধীন স্টেডিয়ামসংলগ্ন পীরগাছা-রংপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

খবর পেয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এবং উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা ঘটনাস্থলে যান। তারা উভয় পক্ষের সঙ্গে কথা বলে সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত দেন। পরে অবরোধ প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় নদী থেকে ৪ হাজার কোটি টাকার খনিজ সম্পদ উত্তোলন শুরু

চিরিরবন্দরে ট্রাকচাপায় সাইকেল আরোহী কিশোর নিহত

চীনের সহায়তায় বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত

এক্স-রে’তে ধরা পড়ল পেটের ভেতরের ইয়াবা, গ্রেপ্তার মাদক কারবারি

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

জন্মদিনে সামনে এলো প্রিয়াঙ্কার অন্য রূপ

আধুনিক ফুটবলের ‘সবচেয়ে সেরা’ কোচ হওয়ার দ্বারপ্রান্তে স্কালোনি

নিজেদের প্রথম বেসরকারি নভোযান ‘বিক্রম-১’ উৎক্ষেপণ করল ভারত

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

১০

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশ দূষণবিষয়ক সভা অনুষ্ঠিত

১১

নববধূর শ্বশুরবাড়ি যাওয়ার স্বপ্ন ভেঙে চুরমার আইসিইউতে কনে, হাত ভেঙেছে বরের

১২

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো বোর্ড

১৩

মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ

১৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১৫

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

১৬

নিউইয়র্কে লিজিওনেয়ার্সে একজনের মৃত্যু, আক্রান্ত ৬৭

১৭

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

১৮

ভাঙা বেড়িবাঁধ পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, স্থায়ী সমাধান ও দ্রুত সংস্কারের আশ্বাস

১৯

‎দিনাজপুর সীমান্তে ‎বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন ৫ শতাধিক মানুষ

২০