RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে বাল্যবিয়ে আয়োজনের অপরাধে কনের বাবাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর গ্রামে কনের বাড়িতে এই অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

আদালত সূত্রে জানা যায়, স্থানীয় মসলিন কটন মিলস উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী চাঁদনী আক্তারের সঙ্গে নারায়ণগঞ্জ রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের খৈসাইর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আরিফ মিয়ার বিয়ের আয়োজন করা হয়েছিল। জন্মনিবন্ধন সনদ অনুযায়ী কনের জন্ম তারিখ ১২ অক্টোবর ২০১৪ সাল (বয়স আনুমানিক ১২ বছর)। তবে বিয়ের উদ্দেশ্যে নোটারি পাবলিকের মাধ্যমে জালিয়াতি করে বয়স বাড়িয়ে কনের জন্মতারিখ ১০ অক্টোবর ২০০৭ বানিয়ে ভুয়া কাগজপত্র প্রস্তুত করা হয়।

শুক্রবার দুপুরে কনের বাড়িতে বরপক্ষের অতিথিরা উপস্থিত হয়ে যখন বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই গোপন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি তাৎক্ষণিকভাবে বাল্যবিয়ে বন্ধ করে দেন। পরবর্তীতে অপরাধ স্বীকার করায় ‘বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭’-এর ৮ ধারায় কনের বাবা রাকিব হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ কালীগঞ্জ থানা-পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে ছাত্রশিবিরের ‘জুলাই ম্যারাথন’অনুষ্ঠিত: জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা না করার হুশিয়ারি

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

নামাজের সময়সূচি – ২৫ জুলাই ২০২৬

আজ ২৫ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

১১

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

১২

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

১৩

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

১৪

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১৫

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

১৬

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১৭

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১৮

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৯

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

২০