RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

নীলফামারীতে ছাত্রশিবিরের ‘জুলাই ম্যারাথন’অনুষ্ঠিত: জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা না করার হুশিয়ারি

ছবিঃ আরসিটিভি

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ ও ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য ‘জুলাই ম্যারাথন ও অদম্য জুলাই-২৬’ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ জুলাই (শনিবার) সকাল ৮টায় নীলফামারী শহর শাখা ছাত্রশিবিরের আয়োজনে নীলফামারীর ডালপট্টি এলাকা থেকে ম্যারাথনটি শুরু হয়। ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের অসংখ্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ম্যারাথনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ম্যারাথন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি সেলিমুদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সোহাগের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক শিবির সভাপতি আহমদ রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল বলেন, “সরকার নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন তা নিয়ে চরম টালবাহানা করছে। তারা এই ঐতিহাসিক সনদ বাস্তবায়নকে অস্বীকার করার চেষ্টা করছে। দ্রুততম সময়ের মধ্যে যদি জুলাই সনদের দাবি ও রায় বাস্তবায়ন করা না হয়, তবে এই দেশের ছাত্র-জনতা আবারো রাজপথে নেমে তা বাস্তবায়ন করে ছাড়বে।”

নীলফামারী শিবিরের শহর শাখার সভাপতি সেলিমুদ্দিন তার বক্তব্যে বলেন, “যেভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি, তেমনি বর্তমান সরকারও যদি পুনরায় ফ্যাসিস্ট হতে চায়, তবে আমরা রাজপথে নীরব দর্শক হয়ে বসে থাকব না। আবারো রাজপথে নেমে জুলাই সনদ বাস্তবায়ন করে একটি বৈষম্যহীন নতুন দেশ গঠন করব।”

সাবেক শিবির সভাপতি আহমদ রায়হান ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদেরকে যারা গুপ্ত বলে অপপ্রচার চালান, মূলত তারাই ১৭ বছর ধরে বিদেশে পালিয়ে থেকে প্রকৃত ‘গুপ্ত’ হিসেবে ভূমিকা রেখেছেন। বর্তমান সরকারকে যেন ভূতে ধরেছে; তারা জুলাই গণঅভ্যুত্থানের অর্জন ও রায়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। বছরের পর বছর পার হয়ে গেলেও শহিদদের রক্তে অর্জিত জুলাই সনদের বাস্তবায়ন হচ্ছে না। রাজপথে নামার আগেই সরকারকে শুভবুদ্ধির পরিচয় দিয়ে দ্রুত শহিদদের ত্যাগকে মর্যাদা দিতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।”

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ স্পষ্ট বার্তা দেন যে, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ত্যাগ বিফলে যেতে দেওয়া হবে না এবং সনদের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমেই ছাত্র-জনতার আন্দোলন সার্থক হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

রোনালদোকে বার্নাব্যুতে ফেরানোর দাবি

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

ঠাকুরগাঁও বিমানবন্দর জরাজীর্ণ ভবন, রানওয়েতে জন্মেছে ঘাস

নীলফামারীতে ছাত্রশিবিরের ‘জুলাই ম্যারাথন’অনুষ্ঠিত: জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা না করার হুশিয়ারি

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১০

নামাজের সময়সূচি – ২৫ জুলাই ২০২৬

১১

আজ ২৫ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৩

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৪

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৫

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

১৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

১৭

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

১৮

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

১৯

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

২০