RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩০ মে ২০২৬, ১:২৪ অপরাহ্ন

টাঙ্গাইলে বাস উল্টে খাদে, গুরুতর আহত ১৭

ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিলো। বাসটি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসে থাকা অন্তত ১৭ জন যাত্রী আহত হন। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকদের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৭ শতাধিক চরবাসী

সাড়ে নয় বছর পর জঙ্গি মামলায় খালাস পেলেন কুমিল্লার সেই তিন ছাত্রী

টাঙ্গাইলে বাস উল্টে খাদে, গুরুতর আহত ১৭

জিয়া উদ্যানে বিএনপি নেতাকর্মীদের ঢল

পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, কেড়ে নিল বাবা-ছেলের প্রাণ

শাহজালালের নতুন এটিসি টাওয়ারে রাজস্বে ঊর্ধ্বগতি, তিন মাসে আয় প্রায় ২০০ কোটি টাকা

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বন্ধুদের সঙ্গে নদী পার হতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্র

হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরছেন হাজিরা

হালতি বিলের তীরে ‘সাত রাজকন্যার গ্রাম’

১০

নামাজের সময়সূচি – ৩০ মে ২০২৬

১১

আজ ৩০ মে, দিনটি কেমন যাবে আপনার?

১২

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৩

হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

সৌদির সঙ্গে মিল রেখে নীলফামারীর এক গ্রামে ঈদ উল আজহা পালিত 

১৫

আজ ২৭ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ২৭ মে ২০২৬

১৭

দেশে হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

১৮

বিচারকরা স্বাধীন বলেই গ্রেফতারের পরদিনই তারা জামিন পান: আইনমন্ত্রী

১৯

সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে

২০