RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

৩৬ বছরের আক্ষেপ মোচন, বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

ছবিঃ সংগৃহীত

২৮ বছর পর ফিফা বিশ্বকাপে খেলছে স্কটল্যান্ড। ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল স্কটিশরা। আর সেই আসরে কোনো ম্যাচ জিততে পারেনি তারা। স্কটল্যান্ড বিশ্বকাপে সবশেষ জয় পেয়েছিল ১৯৯০ সালে, ২-১ গোলে সুইডেনের বিপক্ষে। এরপর ৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের দেখা পেল স্কটল্যান্ড।

রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচে স্কটল্যান্ড ১-০ গোলে হারিয়েছে হাইতিকে। জন ম্যাকগিনের গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

ম্যাচের প্রথমার্ধে ভালো খেলে গোল আদায় করে নেয় স্কটল্যান্ড। ২৮তম মিনিটে স্কটিশদের হয়ে গোল করেন জন ম্যাকগিন। এই গোল করে ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। ২৮ বছর পর স্কটল্যান্ডের হয়ে বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড় হলেন ম্যাকগিন।

এদিকে গোল হজমের পর নিজেদের ডিফেন্স আরও শক্ত করে ফেলে উত্তর আমেরিকার দেশটি। আর দ্বিতীয় হাফে পাল্টা জবাবও দেয় হাইতি। তবে স্কটল্যান্ডের ডিফেন্স ভাঙতে পারেনি ইসিদোর-পিয়েরোরা।

এই জয়ের ফলে গ্রুপ ‘সি’-তে টেবিলের শীর্ষে উঠে গেছে স্কটল্যান্ড। গ্রুপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। ফলে টেবিলের দুই ও তিন নম্বরে রয়েছে এই দুই দল। আর স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর ‘সি’ গ্রুপের তলানিতে অবস্থান করছে হাইতি।

উল্লেখ্য, স্কটল্যান্ড তাদের পরের ম্যাচ খেলবে মরক্কোর বিপক্ষে। আর হাইতি লড়বে ব্রাজিলের বিপক্ষে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা ধর্ষণ-হত্যা মামলা : আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ

কুড়িগ্রাম সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা করছে বিএসএফ

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

৩৬ বছরের আক্ষেপ মোচন, বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

বড় তারকা বেঞ্চে, তবু শক্তিশালী দল নিয়ে মাঠে তুর্কিরা

আজ ১৪ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ১৪ জুন ২০২৬

লালমনিরহাটে পুকুরে ভেসে উঠলো অজ্ঞাত নারীর মরদেহ

১০

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

১১

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১২

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৩

গোসলে নেমে এক পরিবারের ৩ জন নিখোঁজ, ২ জনের মরদেহ উদ্ধার

১৪

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৫

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট

১৭

গোবিন্দগঞ্জে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করলো বসুন্ধরা শুভসংঘ

১৮

প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

১৯

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

২০