লালমনিরহাটে পুকুরে ভেসে উঠলো অজ্ঞাত নারীর মরদেহ
লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন পরিষদের পাশে এক অজ্ঞাত নারীর মরদেহ ভেসে উঠেছে।
শনিবার (১৩ জুন) রাতে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ বলেন, “আমরা খবর পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পুলিশ সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।”
মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
Facebook Comments Box
মন্তব্য করুন