RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৩ জুন ২০২৬, ৭:৩০ অপরাহ্ন

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী ১ জুলাই থেকে ৪০ লাখ ২০ হাজার পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। একই সময়ে ব্যাপক হারে কৃষক কার্ড দেওয়ার কাজও শুরু হবে বলে জানান তিনি।

শনিবার (১৩ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে কৃষি উৎপাদন বাড়াতে এই খাতে সরকারের বিনিয়োগ আরও বাড়াতে হবে। কৃষি ও কৃষকের উন্নয়নে ধারাবাহিক পরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রতিটি ওয়ার্ডে একজন করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ দেয়া প্রয়োজন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে ডা. জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। দেশের কৃষি খাত এবং প্রান্তিক কৃষকদের ভাগ্য উন্নয়ন নিয়ে সবচেয়ে বেশি ভাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশনায় গ্রামীণ অর্থনীতি ও কৃষকদের সুরক্ষায় এই কার্ড বিতরণ কর্মসূচি জোরদার করা হচ্ছে।

একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ডিপ্লোমা কৃষিবিদদের সব দাবি সরকার বাস্তবায়ন করবে। কিন্তু কৃষিবিদদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা সভায় কৃষি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষিবিদ এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

গোসলে নেমে এক পরিবারের ৩ জন নিখোঁজ, ২ জনের মরদেহ উদ্ধার

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট

গোবিন্দগঞ্জে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করলো বসুন্ধরা শুভসংঘ

প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

১০

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১১

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১২

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৪

রংপুরসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা

১৫

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

১৬

মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

১৭

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে ব্রাজিল

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নাটোরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

গাইবান্ধায় পারিবারিক ভাবে বিয়ে ঠিক হবার পরে ধর্ষন, যুবক গ্রেফতার

২০