RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৩ জুন ২০২৬, ৬:২০ অপরাহ্ন

গোসলে নেমে এক পরিবারের ৩ জন নিখোঁজ, ২ জনের মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজন নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে দুই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- মো. রাশেদুজ্জামান (২২) ও তার শ্যালক মো. গালিব (১৮)। নিখোঁজ রয়েছেন গালিবের বোন মোসা. সুরাইয়া (১২)। তারা দক্ষিণ কদমতলী কাশেমপাড়ায় অ্যাডভোকেট জালাল সাহেবের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে রাশেদুজ্জামান, গালিব ও সুরাইয়া ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাদের দেখা না পেয়ে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানান।

খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করা হয়। তবে, সুরাইয়ার সন্ধান মেলেনি। তাকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।

নিহত রাশেদুজ্জামানের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মনাগ এলাকায়। তার বাবার নাম দেলোয়ার। অপরদিকে গালিব ও সুরাইয়ার বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে। তাদের বাবা আকরাম।

ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাশেদুজ্জামান, গালিব ও সুরাইয়া—তিনজনই সাঁতার জানতেন। তবে কী কারণে তারা একসঙ্গে পানিতে তলিয়ে গেলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, খবর পাওয়ার পরপরই নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে রাশেদুজ্জামান (২২) ও গালিবের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে সুরাইয়া (১২) নামে নিখোঁজ কিশোরীর সন্ধান এখনও পাওয়া যায়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছেন। লেকের বিভিন্ন অংশে তল্লাশি অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকবে এবং পরবর্তী আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

গোসলে নেমে এক পরিবারের ৩ জন নিখোঁজ, ২ জনের মরদেহ উদ্ধার

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট

গোবিন্দগঞ্জে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করলো বসুন্ধরা শুভসংঘ

প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

১০

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১১

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১২

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৪

রংপুরসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা

১৫

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

১৬

মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

১৭

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে ব্রাজিল

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নাটোরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

গাইবান্ধায় পারিবারিক ভাবে বিয়ে ঠিক হবার পরে ধর্ষন, যুবক গ্রেফতার

২০