RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

ছবিঃ সংগৃহীত

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ৭০টির বেশি স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। একই সঙ্গে সংগঠনটির সাত সদস্য নিহত হয়েছেন বলেও জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদরাই বলেন, নিহত ব্যক্তিরা একটি ভূগর্ভস্থ স্থাপনা থেকে কার্যক্রম চালাচ্ছিলেন। সেখানে গোলাবারুদ, মর্টার শেল ও অন্যান্য সামরিক সরঞ্জাম মজুত ছিল বলে দাবি করেছে ইসরায়েল।

শনিবার ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের কফারতেবনিত, কফারহুনেহ, আল-রাইহান ও সাজদসহ কয়েকটি এলাকায় বিমান হামলা চালায়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৩ হাজার ৭১১ জন নিহত এবং ১১ হাজার ৪৮৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু এবং ২৩ জনের বেশি লেবানিজ সেনাসদস্য রয়েছেন।

অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা ড্রোন হামলা চালিয়েছে। সংগঠনটির দাবি, কফারতেবনিত এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর ড্রোন হামলায় সরাসরি আঘাত হানা হয়েছে। এছাড়া রাশাফ এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ এবং সীমান্তবর্তী মারুন আল-রাস এলাকায় একটি সামরিক অবস্থানে ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে হিজবুল্লাহ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা ধর্ষণ-হত্যা মামলা : আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ

কুড়িগ্রাম সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা করছে বিএসএফ

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

৩৬ বছরের আক্ষেপ মোচন, বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

বড় তারকা বেঞ্চে, তবু শক্তিশালী দল নিয়ে মাঠে তুর্কিরা

আজ ১৪ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ১৪ জুন ২০২৬

লালমনিরহাটে পুকুরে ভেসে উঠলো অজ্ঞাত নারীর মরদেহ

১০

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

১১

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১২

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৩

গোসলে নেমে এক পরিবারের ৩ জন নিখোঁজ, ২ জনের মরদেহ উদ্ধার

১৪

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৫

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট

১৭

গোবিন্দগঞ্জে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করলো বসুন্ধরা শুভসংঘ

১৮

প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

১৯

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

২০