RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৫ জুন ২০২৬, ৬:১০ অপরাহ্ন

লালমনিরহাটে ৫ বছরের শিশু ধর্ষণ, র‍্যাবের অভিযানে ধর্ষক গ্রেফতার

লালমনিরহাটের কালীগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান এজাহারনামীয় আসামি মোঃ বরাত ইসলাম (১৮)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত রাতে জেলার হাতীবান্ধা উপজেলার নওদাবাস কেতকিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎​গ্রেফতারকৃত বরাত ইসলাম কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরদ মদাতী গ্রামের মোঃ হাফিজুল ইসলামের ছেলে।

‎​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ মে বিকেলে ভিকটিম শিশুটি প্রতিবেশী শাহিদা বেগমের বাড়িতে খেলতে গেলে বরাত ইসলাম তার মুখ চেপে ধরে একটি ফাঁকা ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বরাত পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২ জুন শিশুটির বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

‎​ঘটনার পর থেকেই বরাত আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত রাত সাড়ে ১২টার দিকে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর-এর একটি আভিযানিক দল হাতীবান্ধার জনৈক সাকিবুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

‎​র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেতে গিয়ে হামলায় বিএনপি নেতার মৃত্যু, গ্রেপ্তার বাবা ও ছেলে

নাটোরে ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপ, যুবক গ্রেপ্তার

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

গাইবান্ধায় অর্থ আত্মসাৎকারী ২ ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেফতার

মেয়ের বাবা হলো শাকিব খান, নিশ্চিত করলো বুবলী

বালুর সঙ্গে রং মিশিয়ে কীটনাশক তৈরীর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নাটোরে বেগুনক্ষেতে গাঁজার চাষ, ৩টি গাছসহ আটক এক

লালমনিরহাটে ৫ বছরের শিশু ধর্ষণ, র‍্যাবের অভিযানে ধর্ষক গ্রেফতার

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ১৫ কোটি টাকা ক্ষতি

১০

মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, শিক্ষককে গণধোলাই

১১

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কড়া নজরদারি

১২

পঞ্চগড় সীমান্তে ১০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, চলছে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

১৩

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

১৪

বিশ্ব পরিবেশ দিবসে কার্যকরী পদক্ষেপ গ্রহণে, গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

১৫

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

১৬

মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকাসহ স্বর্ণালংকার

১৭

রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

লালমনিরহাটে কৃত্রিম হাত-পা সংযোজন ও হৃদরোগীদের সহায়তায় কর্মশালা, তালিকাভুক্ত কয়েকশ রোগী

১৯

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা,সেতুর যন্ত্রণায় ভুগছে ৩ ইউনিয়নের বাসিন্দা।

২০