পরীক্ষামূলক
LIVE TV

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ১৫ কোটি টাকা ক্ষতি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সদরে অবস্থিত একটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০৫ টি দোকান পুরে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টায় ভূরুঙ্গামারী বাজারের দক্ষিণ পাশে অবস্থিত ক্ষুদ্রকাপড় ব্যবসায়িদের একটি দোকানে থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। পরে মুহুর্তের মধ্যে গোটা মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। দেড় ঘন্টার মধ্যে মাকের্টের ৮০ টি কাপড়ের দোকান এবং পার্শ্ববর্তী জাকের পার্টির অফিসসহ ১৫টি ফল, জুতা, কসমেটিকস ও বইয়ের দোকান পুরে ভস্মিভুত হয়ে যায়। খবর পেয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষুদ্র কাপড় ব্যবসায়ি সমিতির সভাপতি  টুটুল মিয়া জানান, এখানে যারা ব্যবসায়ি তারা প্রায় সকলেই ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছে। এখন এরা নিঃস্ব হয়ে গেলো। তিনি পুনর্বাসনের জন্য সহায়তার দাবী জানান।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনা স্থলে পৌছি এবং প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সুত্রপাত  বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ সাথে সাথে ঘটনা স্থল পরিদর্শন করেন । তিনি জানান, ১০৫টি দোকান পুড়ে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল লতিফকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বসানের বিষয়টি  উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিকেল ৩ টায় ক্ষতিগ্রস্তদোকান মালিকদের সাথে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন