RCTV Logo আরসিটিভি ডেস্ক
২১ মে ২০২৬, ১:২৪ অপরাহ্ন

কাল থেকে লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, খুলবে কবে?

ছবিঃ সংগৃহীত

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে আগামীকাল থেকে টানা দীর্ঘ ছুটি পেতে যাচ্ছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। আনুষ্ঠানিকভাবে আগামী ২৪ মে (রোববার) থেকে সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলোতে একযোগে এই ছুটি শুরু হবে।

তবে আগামীকাল ২২ মে (শুক্রবার) ও ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় আজ বৃহস্পতিবারই (২১ মে) ঈদের আগে শেষ ক্লাস। ফলে কার্যত আগামীকাল থেকেই ছুটি শুরু হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

স্কুল কলেজ খুলবে কবে?

সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২৪ মে থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় এই স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হবে আগামী ৭ জুন (রোববার)। ফলে সাপ্তাহিক ছুটিসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা মোট ১৬ দিনের টানা ছুটি উপভোগ করতে পারবে।

মাদ্রাসায় ছুটি আরও দীর্ঘ

সাধারণ স্কুল-কলেজের তুলনায় মাদ্রাসা স্তরের শিক্ষার্থীরা আরও বেশ কিছুদিন বেশি ছুটি পাচ্ছে। মাদ্রাসার ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দেশের সব আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।

ছুটি শুরুর আগের দুইদিন (২২ ও ২৩ মে) এবং ছুটি শেষ হওয়ার পরের দুইদিন (১২ ও ১৩ জুন) শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের এই অবকাশ আরও দীর্ঘ হচ্ছে। ফলে টানা ১৪ জুন (রোববার) মাদ্রাসার ক্লাস পুনরায় শুরু হবে। সব মিলিয়ে মাদ্রাসাগুলোতে সর্বমোট ২৩ দিনের ছুটি থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় চমকে জার্মানির বিশ্বকাপ দল ঘোষণা

কেমন হবে এবারের বিসিবি নির্বাচন জানালেন তামিম

৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে সৌদি পৌঁছে দিল বিমান

কোরবানির আগে চাঙ্গা রেমিট্যান্স, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা

বগুড়ায় খেলা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

‎লালমনিরহাটে তদন্ত কার্যক্রমে ত্রুটি ও প্রতিকার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয়ে ছুটি, শালবাহান উচ্চ বিদ্যালয় নিয়ে ফের আলোচনা-সমালোচনা

নাটোরে নলডাঙ্গায় আধুনিক কৃষি প্রশিক্ষণ পেলেন ৬০ কৃষক-কৃষাণী

ফেইস বোনাসের দাবিতে বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকদের বিক্ষোভ

নেপালে একদিনে রেকর্ড ২৭৪ জন পর্বতারোহীর এভারেস্ট অভিযান শুরু

১০

রামিসা হত্যার বিচারের দাবিতে থানায় ঢুকে এলাকাবাসীর বিক্ষোভ

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৩

ঝড়ে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুই নৌকাডুবি

১৪

ইরানের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ৪২টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

কাল থেকে লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, খুলবে কবে?

১৬

‎দিনাজপুরে অটো রাইস মিলের দূষণ বন্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৭

কুড়িগ্রামে পুকুরে মাছ দেখতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২৩৫ মেগাওয়াটে

১৯

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’

২০