RCTV Logo স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন

কেমন হবে এবারের বিসিবি নির্বাচন জানালেন তামিম

ছবিঃ সংগৃহীত

ইতোমধ্যেই বিসিবি নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ৭ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। যেখানে পরিচালক পদে লড়বেন বর্তমান এডহক কমিটির সভাপতি তামিম ইকবালও। বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন নির্বাচন নিয়ে নিজের কথা।

তামিম বলছিলেন, ‘ভোটারদের গিয়ে বলতে হবে আমি কী করতে চাই বা চাই না। আমার লক্ষ্যটা তাদের সাথে শেয়ার করতে হবে। আমার একটা সুবিধা থাকবে, এটা অস্বীকার করব না। সুবিধা কাজে আসবে না যখন এটা ভোটিংয়ে আসে। আমাকে ওইভাবে ওনাদের (ভোটার) সাথে মিশতে হবে, ওনাদের বুঝাতে হবে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমি কী ভাবি এবং আমার পরিকল্পনা কী।’

নির্বাচনী ইস্যুতে নিজে কিছু করছেন না তামিম। ইলেকশন কমিশনের কথা জানালেন তিনি, ‘আমি নিজেকে পুরোপুরি এই জায়গা (নির্বাচনী কাজ) থেকে সরিয়ে নিয়েছি। জিনিসটা পুরোপুরি ইলেকশন কমিশনের ওপর। পার্থক্য হলো আমি কোন চিঠিও সাইন করছি না, কাউন্সিলরশিপ রিটার্নও করছি না।’

তামিমের আশা সবাই ভোট দিবে, সবাই অংশগ্রহণ করবে, ‘আশা করি একটা ওপেন ইলেকশন হবে। সবাই অংশগ্রহণ করবে, সবাই সবার মতো করে ভোট চাইবে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় চমকে জার্মানির বিশ্বকাপ দল ঘোষণা

কেমন হবে এবারের বিসিবি নির্বাচন জানালেন তামিম

৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে সৌদি পৌঁছে দিল বিমান

কোরবানির আগে চাঙ্গা রেমিট্যান্স, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা

বগুড়ায় খেলা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

‎লালমনিরহাটে তদন্ত কার্যক্রমে ত্রুটি ও প্রতিকার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয়ে ছুটি, শালবাহান উচ্চ বিদ্যালয় নিয়ে ফের আলোচনা-সমালোচনা

নাটোরে নলডাঙ্গায় আধুনিক কৃষি প্রশিক্ষণ পেলেন ৬০ কৃষক-কৃষাণী

ফেইস বোনাসের দাবিতে বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকদের বিক্ষোভ

নেপালে একদিনে রেকর্ড ২৭৪ জন পর্বতারোহীর এভারেস্ট অভিযান শুরু

১০

রামিসা হত্যার বিচারের দাবিতে থানায় ঢুকে এলাকাবাসীর বিক্ষোভ

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৩

ঝড়ে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুই নৌকাডুবি

১৪

ইরানের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ৪২টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

কাল থেকে লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, খুলবে কবে?

১৬

‎দিনাজপুরে অটো রাইস মিলের দূষণ বন্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৭

কুড়িগ্রামে পুকুরে মাছ দেখতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২৩৫ মেগাওয়াটে

১৯

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’

২০