RCTV Logo আরসিটিভি ডেস্ক
২১ মে ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন

ঝড়ে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুই নৌকাডুবি

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়িতে আকস্মিক ঝড়ের তাণ্ডবে ভিজিএফের ৪৬৭ বস্তা সরকারি চালসহ দুটি নৌকা ডুবে গেছে। ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য চালগুলো নেওয়া হচ্ছিল।

বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি ঢাকা পোস্টেকে নিশ্চিত করেছেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে কালির বাজারের গুদাম থেকে আনা ভিজিএফের চাল বালাসীঘাটে রাখা হয়। সেখান থেকে এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদে বিতরণের জন্য দুটি নৌকায় করে ৪৬৭ বস্তা চাল নেওয়া হয়। এসময় হঠাৎ প্রবল ঝড় ও বৃষ্টির কবলে পড়ে নৌকা দুটি চালসহ নদীতে ডুবে যায়। পরে নৌকা সংশ্লিষ্টরা ও স্থানীয়রা ডুবে চালের বস্তা উদ্ধারে কাজ শুরু করে। খবর পেয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে যান।

বালাসী ঘাটের স্থানীয় বাসিন্দা ও নৌকা চালক রুহুল আমিন বলেন, সকালে আকাশ খারাপ ছিল। কিন্তু হঠাৎ প্রবল বেগে ঝড় ওঠে এবং সঙ্গে বৃষ্টি শুরু হয়। এতে ঝড়ের তান্ডবে নিমিষেই চালের বস্তাভর্তি দুটি বড় নৌকা নদীতে ডুবে যায়।

ঘটনাস্থলে থাকা এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, সরকারি চালগুলো আজই দরিদ্রদের মাঝে বিতরণের জন্য পরিষদে নেওয়া হচ্ছিল। কিন্তু নৌকায় তোলার পর সকাল সাড়ে ৭টার দিকে প্রচন্ড ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও জানান, দুপুর সোয়া ১২টা পর্যন্ত নদী থেকে চালের বস্তা উদ্ধারের কাজ চলছিল এবং সব বস্তা তখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে চালসহ দুটি নৌকা ডুবে গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় চমকে জার্মানির বিশ্বকাপ দল ঘোষণা

কেমন হবে এবারের বিসিবি নির্বাচন জানালেন তামিম

৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে সৌদি পৌঁছে দিল বিমান

কোরবানির আগে চাঙ্গা রেমিট্যান্স, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা

বগুড়ায় খেলা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

‎লালমনিরহাটে তদন্ত কার্যক্রমে ত্রুটি ও প্রতিকার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয়ে ছুটি, শালবাহান উচ্চ বিদ্যালয় নিয়ে ফের আলোচনা-সমালোচনা

নাটোরে নলডাঙ্গায় আধুনিক কৃষি প্রশিক্ষণ পেলেন ৬০ কৃষক-কৃষাণী

ফেইস বোনাসের দাবিতে বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকদের বিক্ষোভ

নেপালে একদিনে রেকর্ড ২৭৪ জন পর্বতারোহীর এভারেস্ট অভিযান শুরু

১০

রামিসা হত্যার বিচারের দাবিতে থানায় ঢুকে এলাকাবাসীর বিক্ষোভ

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৩

ঝড়ে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুই নৌকাডুবি

১৪

ইরানের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ৪২টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

কাল থেকে লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, খুলবে কবে?

১৬

‎দিনাজপুরে অটো রাইস মিলের দূষণ বন্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৭

কুড়িগ্রামে পুকুরে মাছ দেখতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২৩৫ মেগাওয়াটে

১৯

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’

২০