RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
২১ মে ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন

ফেইস বোনাসের দাবিতে বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকদের বিক্ষোভ

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের পার্বতীপুরে ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন দেশের অন্যতম ভূ-গর্ভস্থ বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক-কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুর ২টায় বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে খনি অভ্যন্তরে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ শেষে খনির আবাসিক গেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা শ্রমিকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে ফেইস বোনাস নিয়ে শ্রমিকদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিজা রহমান তপু, সংগঠনের সভাপতি রায়হানুল ইসলাম, সদস্য সচিব আশরাফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় খনির বিপুল সংখ্যক শ্রমিক-কর্মচারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় চমকে জার্মানির বিশ্বকাপ দল ঘোষণা

কেমন হবে এবারের বিসিবি নির্বাচন জানালেন তামিম

৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে সৌদি পৌঁছে দিল বিমান

কোরবানির আগে চাঙ্গা রেমিট্যান্স, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা

বগুড়ায় খেলা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

‎লালমনিরহাটে তদন্ত কার্যক্রমে ত্রুটি ও প্রতিকার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয়ে ছুটি, শালবাহান উচ্চ বিদ্যালয় নিয়ে ফের আলোচনা-সমালোচনা

নাটোরে নলডাঙ্গায় আধুনিক কৃষি প্রশিক্ষণ পেলেন ৬০ কৃষক-কৃষাণী

ফেইস বোনাসের দাবিতে বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকদের বিক্ষোভ

নেপালে একদিনে রেকর্ড ২৭৪ জন পর্বতারোহীর এভারেস্ট অভিযান শুরু

১০

রামিসা হত্যার বিচারের দাবিতে থানায় ঢুকে এলাকাবাসীর বিক্ষোভ

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৩

ঝড়ে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুই নৌকাডুবি

১৪

ইরানের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ৪২টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

কাল থেকে লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, খুলবে কবে?

১৬

‎দিনাজপুরে অটো রাইস মিলের দূষণ বন্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৭

কুড়িগ্রামে পুকুরে মাছ দেখতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২৩৫ মেগাওয়াটে

১৯

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’

২০