পরীক্ষামূলক
LIVE TV

‎লালমনিরহাটে তদন্ত কার্যক্রমে ত্রুটি ও প্রতিকার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

‎লালমনিরহাট জেলায় তদন্ত কার্যক্রমের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে “তদন্ত কার্যক্রমে সচরাচরকৃত ভুল ও পরিত্রাণের উপায়” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২১ মে) লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন থানার তদন্তকারী কর্মকর্তারা অংশ নেন।

‎প্রশিক্ষণে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ আলমগীর হোসেন, পিপিএম-সেবা।

‎এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার এ-সার্কেল জয়ন্ত কুমার সেনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য তদন্তকারী কর্মকর্তা-কর্মচারীরা।

‎প্রশিক্ষণে মামলা তদন্তে সাধারণত যেসব ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকে এবং সেসব প্রতিকারে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি তদন্ত কার্যক্রম আরও দক্ষ, নিরপেক্ষ ও আইনসম্মতভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎এছাড়া জেলার সকল থানার তদন্তকারী কর্মকর্তারা জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়ালি প্রশিক্ষণে যুক্ত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন