RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৯ অগাস্ট ২০২৬, ৪:২০ অপরাহ্ন

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

ছবিঃ সংগৃহীত

ভারতের কলকাতায় মধ্যরাতে হোটেলে আগুন লেগে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কলকাতাস্থ বাংলাদেশের ডেপুটি হাইকমিশন জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি হিসেবে তারা জানতে পেরেছে। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন এবং তাদের ছেলে শর্ণশিষ দত্ত নিহত হয়েছেন। এছাড়া দেবাশীষের শশুর আকরাম আলীও ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দেবাশীষ দত্তের পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত অপর বাংলাদেশির নাম আহমেদ বাবু। তার বাড়ি ঢাকার আমিনবাজারের বেগুনবাড়িতে।

এছাড়া আগুনে নিহত একজন ভারতীয়র পরিচয়ও জানা গেছে। তিনি ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা সন্দীপ পাসওয়ানে।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান জানিয়েছেন, দেবাশীষ দত্ত আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন।

দেবাশীষ দত্তের পরিবার জানিয়েছে, তার স্ত্রী আফসানা অসুস্থ ছিলেন। আফসানার চিকিৎসার জন্য গত ৩ আগস্ট তারা ভারতে যান। প্রথমে বেঙ্গালুরুতে চিকিৎসা নেন। সেখানে চিকিৎসা শেষে মাত্র গতকালই কলকাতায় আসেন। দেশে ফেরার আগে ওই হোটেলে ওঠেন। তবে তার আগেই মর্মান্তিক মৃত্যু হয়েছে তাদের।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত এক হাজার ১৮

কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

‎ ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ধরলার ডান তীর রক্ষায় ৩০০ কোটি টাকা বরাদ্দের অনুমোদন

‎লালমনিরহাটে ভারতীয় ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ইউটিউবে নতুন নিয়মে হবে ভিউ গণনা, ২৪ আগস্ট থেকে কার্যকর

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবের্তো কার্লোস

কালজয়ী চলচ্চিত্রকার জহির রায়হানের ৯১তম জন্মদিন আজ

উচ্চশিক্ষার স্বপ্নপূরণ হবিগঞ্জের জান্নাতুলের, পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি

১০

স্বামী হারানোর পর সংসারের হাল ধরে সফল উদ্যোক্তা খাদিজা বেগম

১১

শিশুদের টক্সিক দেখা উচিত নয়: ইয়াশ

১২

ঠাকুরগাঁওয়ে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত ‘ন্যায়কুঞ্জ’ পড়ে আছে আড়ালে, ধুলো জমছে আসবাবপত্রে, অনেকেই জানেন না এর ঠিকানা

১৩

সিমন্সের টেস্ট কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়

১৪

মঙ্গল গ্রহের ছবিতে ‘জেলিফিশ’ অবয়ব, প্রাণের অস্তিত্বের জল্পনা

১৫

গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ে ঠাকুরগাঁওয়ে ADB কর্মশালা ও মোবাইল অ্যাপস নিয়ে আলোচনা

১৬

নাটোরের ডিসি আসমা শাহীন প্রত্যাহার, লালপুরের ইউএনও বরকত উল্লাহ বদলি

১৭

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জ

১৮

ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন রেকর্ড

১৯

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

২০