RCTV Logo আরসিটিভি ডেস্ক
১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক ১৫ ফেব্রুয়ারি

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১৫ ফেব্রুয়ারি ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করবেন।

এছাড়া, সোমবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এর আগে, প্রধান উপদেষ্টা বিএনপি-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

প্রেস সচিব জানান, সংস্কার কমিশনের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই গণঅভ্যুত্থানের শরিকরা বৈঠকে অংশ নেবেন।

প্রথম বৈঠকে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং পরবর্তীতে সম্মিলিত বা পৃথক বৈঠক হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির তরফ থেকে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি উঠেছে। এর উত্তরে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন, জাতীয় ঐকমত্য গঠন কমিশনের কাজই হবে দ্রুততার সাথে এই বিষয়ে কাজ করা। নির্বাচন ডিসেম্বর ২০২৫ বা ২০২৬ সালের জুন মাসের মধ্যে হবে বলে আগেই ঘোষণা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর চাহিদার ওপর নির্ভর করবে নির্বাচনের সময়সূচি। তিনি বলেন, “এটা এমন নয় যে প্রধান উপদেষ্টা এক জায়গায় স্থির আছেন। রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের ওপরই এটি নির্ভর করবে।”

বিএনপির পক্ষ থেকে সংস্কার বিষয়ে পূর্ণ সমর্থন দেওয়া হয়েছে। প্রেস সচিব জানান, বিএনপি বলেছে, “আপনারা সংস্কার করবেন, আমরা চাই। আমরা সব কমিশনে প্রস্তাবনা দিয়েছি, এবং আপনাদের সঙ্গে আছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১০

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১১

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৭

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০