RCTV Logo আরসিটিভি ডেস্ক
২০ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

চীনে ভারী বৃষ্টিতে মৃত বেড়ে ২২, নিখোঁজ ২০

ছবিঃ সংগৃহীত

চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে। এছাড়া আরও অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
গত কয়েকদিনের রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বিভিন্ন এলাকায় বন্যা, ভূমিধস ও অবকাঠামো ক্ষতির ঘটনা ঘটেছে। পরিস্থিতির কারণে অনেক জায়গায় স্কুল-কলেজ ও কর্মস্থল বন্ধ ঘোষণা করা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, মধ্যাঞ্চলের হুনান প্রদেশে পাঁচজন নিহত এবং ১১ জন নিখোঁজ হয়েছেন। সেখানে ভারী বর্ষণে অন্তত ৬১ হাজার ৫০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে ফুলে ওঠা নদী পার হওয়ার সময় একটি ট্রাক নদীতে পড়ে গেলে ১০ জনের মৃত্যু হয়। ঘটনাটি শনিবার সন্ধ্যায় ঘটলেও মঙ্গলবার নিহতদের সংখ্যা নিশ্চিত করা হয়।
এছাড়া পার্শ্ববর্তী গুইঝৌ প্রদেশে ভারী বৃষ্টিতে চারজন নিহত ও পাঁচজন নিখোঁজ হয়েছেন।

মধ্যাঞ্চলের হুবেই প্রদেশেও বন্যায় তিনজন মারা গেছেন এবং চারজন নিখোঁজ রয়েছেন। সেখানে প্রবল বৃষ্টিতে কয়েকটি স্থাপনা ধসে পড়েছে এবং কিছু গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য চীনা সরকার ১২ কোটি ইউয়ান জরুরি ত্রাণ তহবিল বরাদ্দ দিয়েছে। পাশাপাশি গুইঝৌ প্রদেশের জন্য অতিরিক্ত ৩ কোটি ইউয়ান সহায়তা ঘোষণা করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, হুনান, গুইঝৌ ও হুবেই প্রদেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিনও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জীবাশ্ম জ্বালানির কারণে বৈশ্বিক উষ্ণতা বাড়ায় পৃথিবীতে চরম আবহাওয়া পরিস্থিতির তীব্রতা ও ঘনঘটা আরও বাড়ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় চমকে জার্মানির বিশ্বকাপ দল ঘোষণা

কেমন হবে এবারের বিসিবি নির্বাচন জানালেন তামিম

৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে সৌদি পৌঁছে দিল বিমান

কোরবানির আগে চাঙ্গা রেমিট্যান্স, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা

বগুড়ায় খেলা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

‎লালমনিরহাটে তদন্ত কার্যক্রমে ত্রুটি ও প্রতিকার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয়ে ছুটি, শালবাহান উচ্চ বিদ্যালয় নিয়ে ফের আলোচনা-সমালোচনা

নাটোরে নলডাঙ্গায় আধুনিক কৃষি প্রশিক্ষণ পেলেন ৬০ কৃষক-কৃষাণী

ফেইস বোনাসের দাবিতে বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকদের বিক্ষোভ

নেপালে একদিনে রেকর্ড ২৭৪ জন পর্বতারোহীর এভারেস্ট অভিযান শুরু

১০

রামিসা হত্যার বিচারের দাবিতে থানায় ঢুকে এলাকাবাসীর বিক্ষোভ

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৩

ঝড়ে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুই নৌকাডুবি

১৪

ইরানের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ৪২টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

কাল থেকে লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, খুলবে কবে?

১৬

‎দিনাজপুরে অটো রাইস মিলের দূষণ বন্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৭

কুড়িগ্রামে পুকুরে মাছ দেখতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২৩৫ মেগাওয়াটে

১৯

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’

২০