RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
৯ মে ২০২৬, ৪:১০ অপরাহ্ন

আগামীকাল কুড়িগ্রাম সফরে আসবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

ছবিঃ সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি  আগামীকাল রবিবার কুড়িগ্রাম সফরে আসছেন। শুক্রবার মন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, তিনি  আগামীকাল সকালে লালমনিরহাটের বাসভবন থেকে সড়কপথে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন। সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের হলরুমে জেলার কর্মরত সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

পরে সকাল সাড়ে ১১টায় তিনি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন করবেন। এছাড়া দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম সদর উপজেলায় খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।
একইদিন দুপুর আড়াইটায় কুড়িগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন তিনি। সভায় জেলার উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, নদীভাঙন ও বন্যা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
কুড়িগ্রাম সফর শেষে বিকেলে অন্যান্য কর্মসূচিতে অংশ নিতে তিনি লালমনিরহাট জেলার উদ্দেশ্যে রওনা দেবেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে গোরস্থান থেকে কঙ্কাল চুরি, এলাকাজুড়ে চাঞ্চল্য

আগামীকাল কুড়িগ্রাম সফরে আসবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দক্ষতা বাড়ানো জরুরি: শিক্ষামন্ত্রী

ইউটিউবের সার্চ বারে দেখা যাবে বড় পরিবর্তন

ঠাকুরগাঁওয়ে সড়কে পড়ে ছিল অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ১১ খাতা

জাতীয় দলে ফেরার ইঙ্গিত সুয়ারেজের

২৪ ঘণ্টায় লেবাননে নিহত ৩১

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

৪১৩ রানে প্রথম ইনিংস থামল বাংলাদেশের

১০

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে লালমনিরহাট বিজিবির সীমান্তে বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার

১১

সিরাজগঞ্জে হামে আক্রান্ত ৪৩৭, হাসপাতালে ভর্তি ৫৫, নতুন শনাক্ত ১২

১২

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা জারি

১৩

মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

১৪

বিশ্বকাপের ১ মাস আগেই স্কুল ছুটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

১৫

বিএনপিসহ তিন সংগঠনের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী

১৬

কলেজছাত্র ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

১৭

সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

১৮

নেইমারকে বিশ্বকাপে দেখতে চান মেসি

১৯

দারুণ ফিফটিতে জন্মদিন রাঙালেন মুশফিক

২০