RCTV Logo তথ্য প্রযুক্তি ডেস্ক
৯ মে ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

ইউটিউবের সার্চ বারে দেখা যাবে বড় পরিবর্তন

ছবিঃ সংগৃহীত

ইউটিউব তাদের সার্চ অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে এআইনির্ভর একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে। ‘Ask YouTube’ নামের এই নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা শুধু কী-ওয়ার্ড লিখেই নয়, চ্যাটের মাধ্যমেও ভিডিও খুঁজে পেতে পারবেন।

বর্তমানে ইউটিউবে ভিডিও খুঁজতে সাধারণ সার্চ বা ভয়েস কমান্ড ব্যবহার করা হয়। তবে নতুন এই ফিচারে ব্যবহারকারীরা সরাসরি এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথন করে নিজেদের প্রয়োজন অনুযায়ী ভিডিও খুঁজে নিতে পারবেন। এতে ভিডিও অনুসন্ধান আরও সহজ ও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে।

নতুন এই চ্যাটভিত্তিক সার্চ সিস্টেম শুধু ভিডিও সাজেস্টই করবে না, পাশাপাশি ভিডিওর সংক্ষিপ্তসার তৈরি, নির্দিষ্ট বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়া এবং প্রয়োজনীয় তথ্য তুলে ধরার কাজও করবে। ফলে ভিডিওর ভেতরের বিষয়বস্তু জানতে আলাদা ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন কমে আসবে।

ইউটিউব জানিয়েছে, ফিচারটি চালু হলে সার্চ বারের পাশে কিংবা ভিডিওর নিচে ‘Ask’ নামে একটি অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করলে সাধারণ সার্চ ফলাফলের বদলে একটি চ্যাট ইন্টারফেস চালু হবে। ব্যবহারকারীরা সেখানে প্রশ্ন লিখতে বা আগে থেকে সাজানো প্রম্পট বেছে নিতে পারবেন। এরপর এআই তাৎক্ষণিকভাবে উত্তর দেবে এবং ভিডিওর গুরুত্বপূর্ণ অংশগুলো সংক্ষেপে দেখাবে। এমনকি ভিডিও চলার সময়ও প্রাসঙ্গিক তথ্য প্রদর্শন করবে এই সুবিধা।

বর্তমানে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ফিচারটি আপাতত শুধু YouTube Premium ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

সুত্রঃ যুগান্তর

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

‎ ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ধরলার ডান তীর রক্ষায় ৩০০ কোটি টাকা বরাদ্দের অনুমোদন

‎লালমনিরহাটে ভারতীয় ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ইউটিউবে নতুন নিয়মে হবে ভিউ গণনা, ২৪ আগস্ট থেকে কার্যকর

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবের্তো কার্লোস

কালজয়ী চলচ্চিত্রকার জহির রায়হানের ৯১তম জন্মদিন আজ

উচ্চশিক্ষার স্বপ্নপূরণ হবিগঞ্জের জান্নাতুলের, পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি

স্বামী হারানোর পর সংসারের হাল ধরে সফল উদ্যোক্তা খাদিজা বেগম

শিশুদের টক্সিক দেখা উচিত নয়: ইয়াশ

১০

ঠাকুরগাঁওয়ে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত ‘ন্যায়কুঞ্জ’ পড়ে আছে আড়ালে, ধুলো জমছে আসবাবপত্রে, অনেকেই জানেন না এর ঠিকানা

১১

সিমন্সের টেস্ট কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়

১২

মঙ্গল গ্রহের ছবিতে ‘জেলিফিশ’ অবয়ব, প্রাণের অস্তিত্বের জল্পনা

১৩

গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ে ঠাকুরগাঁওয়ে ADB কর্মশালা ও মোবাইল অ্যাপস নিয়ে আলোচনা

১৪

নাটোরের ডিসি আসমা শাহীন প্রত্যাহার, লালপুরের ইউএনও বরকত উল্লাহ বদলি

১৫

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জ

১৬

ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন রেকর্ড

১৭

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

১৮

মসজিদের ভেতরে চলছে জানাজা, বাইরে অশ্রুসিক্ত নয়নে সনাতন ধর্মাবলম্বীরা

১৯

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

২০