পরীক্ষামূলক
LIVE TV

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে লালমনিরহাট বিজিবির সীমান্তে বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের পাশাপাশি পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সময় অবৈধ অনুপ্রবেশ ও কোরবানি ঈদকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতে লালমনিরহাট সীমান্তে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে এবং একই সঙ্গে এই এলাকায় টহল তৎপরতা জোরদার করা হয়েছে ।

‎৯মে শনিবার দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মানব পাচার ও পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। তিনি আরও বলেন, ‘কোরবানি ঈদকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতেও আমরা সতর্ক অবস্থানে আছি।

আমাদের টহল জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতিতে ১৫ বিজিবির আওতায় সীমান্তগুলোতে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে থাকে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময় এসব সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ করতে না পারে সে জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান করা হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন