RCTV Logo আরসিটিভি ডেস্ক
৯ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সিরাজগঞ্জে হামে আক্রান্ত ৪৩৭, হাসপাতালে ভর্তি ৫৫, নতুন শনাক্ত ১২

ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৪৩৭ জন হামে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩৮০ জন। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৫ জন। এ রোগে অধিকাংশ শিশু ছাড়াও বয়স্করা আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় অভিভাবক ও স্বজনেরা।

এদিকে সিরাজগঞ্জে ক্রমশই হামের প্রাদুর্ভাব বাড়তে শুরু করায় শিশুদের সুরক্ষায় গত ২০ মার্চ থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলায় মোট ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি আগামী ২০ মে পর্যন্ত চলবে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন বলেন, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ৫৫ জন হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জ মেডিকেলে কলেজ হাসপাতালে ১৭ জন, সদর হাসপাতালে ১৬ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১১জন, শাহজাদপুরে ৫ জন, উল্লাপাড়ায় ১ জন, বেলকুচিতে ৩ ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি রয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে হামে আক্রান্ত ৪৩৭, হাসপাতালে ভর্তি ৫৫, নতুন শনাক্ত ১২

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা জারি

মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

বিশ্বকাপের ১ মাস আগেই স্কুল ছুটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

বিএনপিসহ তিন সংগঠনের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী

কলেজছাত্র ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

নেইমারকে বিশ্বকাপে দেখতে চান মেসি

দারুণ ফিফটিতে জন্মদিন রাঙালেন মুশফিক

নতুন সেনাপ্রধান নিয়োগ দিল ভারত

১০

মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা  

১১

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১২

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

১৩

দেশে পৌঁছেছে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ

১৪

আজ ০৯ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ০৯ মে ২০২৬

১৬

ইরানের গুপ্তচর সন্দেহে ৩ ইসরায়েলি সেনা গ্রেপ্তার

১৭

৬ মিনিটের জন্য অন্ধকারে ঢাকা পড়বে পৃথিবীর একাংশ

১৮

ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, অনেকে নিখোঁজ

১৯

উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি, শনিবার থেকে সরবরাহ শুরু

২০