RCTV Logo আরসিটিভি ডেস্ক
২ মে ২০২৬, ৫:১১ অপরাহ্ন

দেশজুড়ে কালবৈশাখীর শঙ্কা, ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ছবিঃ সংগৃহীত

দেশের আট বিভাগজুড়ে আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রঝড় আঘাত হানতে পারে। এ সময় বজ্রপাত ও বৃষ্টিপাতের তীব্রতাও বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, শনিবার (২ মে) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বজ্রসহ ঝড়ের আশঙ্কা রয়েছে।

আবার একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রমেঘের অব্যাহত থাকায় ঢাকাসহ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এতে এসব এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকির কথাও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে পূর্বের দেওয়া সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর জেলা পুলিশের পীরগাছা থানার অভিযানে জাল টাকাসহ ২ জন আটক

লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চীন ও ভারত থেকে এলো ৫৩ হাজার টন ডিজেল

ইনজুরিতে পড়লেন আলভারেজ

ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

১০২ রানে অলআউট বাংলাদেশ

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশজুড়ে কালবৈশাখীর শঙ্কা, ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

যশোরে সিরিজ খাল পুনঃখনন শুরু, ১৭ গ্রামে মিলবে জলাবদ্ধতা থেকে মুক্তি

বৃষ্টির পর খেলা শুরু, সাজঘরে অধিনায়ক লিটন

১০

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা

১১

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

১২

বার্সেলোনায় নতুন চুক্তি করছেন ফ্লিক

১৩

রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৪৯

১৪

পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা

১৫

সৌদি আরবে পৌঁছেছেন ৪২,৩৪২ বাংলাদেশি হজযাত্রী

১৬

হাওড়াঞ্চলের পানি আরও বাড়ছে, ডুবছে কৃষকের স্বপ্ন

১৭

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

১৮

নীলফামারীতে র‌্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক

১৯

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, যার ৮০ শতাংশ হবে নারী

২০