পরীক্ষামূলক
LIVE TV

নীলফামারীতে র‌্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক

নীলফামারীর ডিমলায় ২৫ কেজি গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ সিপিসি-২। শনিবার(২ মে) ভোর রাতে উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ মিষ্টার ইসলাম(১৮) উক্ত এলাকার আসমত আলীর ছেলে।

শনিবার(২ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

জানা যায়, গোপন সংবাদের রাত ৩টা ৪৫ মিনিটে উক্ত এলাকার মসির ইসলামের বাড়িতে অভিযানের সময় বসতঘরের ভিতরে একটি প্লাস্টিকের বস্তার ভিতরে ২৫ কেজি গাঁজা উদ্ধার সহ মোহাম্মদ মিষ্টার ইসলামকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় র‌্যাবের পক্ষে ডিমলা থানায় মামলা দায়ের করা হয়।

এবিষয়ে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন