RCTV Logo ​লালমনিরহাট প্রতিনিধি
২ মে ২০২৬, ৬:০৭ অপরাহ্ন

লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ছবিঃ আরসিটিভি

​যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে লালমনিরহাট ক্যাম্পাসে উদযাপিত হয়েছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ শনিবার (০২ মে ২০২৬) আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আসাদুল হাবিব দুলু অত্যন্ত অল্প সময়ে এএইউবি-এর অর্জিত সাফল্য ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে লালমনিরহাট অঞ্চলের শিক্ষা, অর্থনীতি ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন সাধিত হবে এবং এর মাধ্যমে দেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে নতুন দিগন্তের সূচনা ঘটবে।

​উদ্বোধনের পর তিনি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি ও গবেষণাগার পরিদর্শন করেন এবং সার্বিক সুযোগ-সুবিধা দেখে গভীর সন্তোষ প্রকাশ করেন।

​শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে দেশের অ্যাভিয়েশন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তরুণরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, শিক্ষকদের প্রতি তিনি জ্ঞানচর্চার সাথে শিক্ষার্থীদের মাঝে মানবিকতা ও দেশপ্রেমের মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পরিশেষে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

​বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তাফিজুর রহমান (বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি-পি) প্রধান অতিথিকে বিশ্ববিদ্যালয় চত্বরে উষ্ণ অভ্যর্থনা জানান এবং অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিল,​অ্যাভিয়েশন এবং অ্যারোস্পেস বিষয়ক বিশেষ ম্যাগাজিন “SPACE & BEYOND”-এর মোড়ক উন্মোচন। ​শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। ​উক্ত অনুষ্ঠানে উচ্চপদস্থ সরকারি, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এএইউবি পরিবারের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,​২০১৯ সালে ঢাকার পুরাতন বিমানবন্দরে স্বল্প পরিসরে এএইউবি-এর প্রথম যাত্রা শুরু হয়।  ০৩ জুলাই ২০২২ তারিখে লালমনিরহাট ক্যাম্পাস থেকে আনুষ্ঠানিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৪টি অনুষদের অধীনে মোট ৪টি স্নাতক ও ৫টি স্নাতকোত্তর কোর্স সাফল্যের সাথে পরিচালিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

কৃষি ও পরিবেশের উন্নয়নে মৃত খাল খনন কার্যক্রম শুরু — এমপি বাবুল

বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

রংপুর জেলা পুলিশের পীরগাছা থানার অভিযানে জাল টাকাসহ ২ জন আটক

লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চীন ও ভারত থেকে এলো ৫৩ হাজার টন ডিজেল

ইনজুরিতে পড়লেন আলভারেজ

ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

১০২ রানে অলআউট বাংলাদেশ

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

দেশজুড়ে কালবৈশাখীর শঙ্কা, ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

যশোরে সিরিজ খাল পুনঃখনন শুরু, ১৭ গ্রামে মিলবে জলাবদ্ধতা থেকে মুক্তি

১২

বৃষ্টির পর খেলা শুরু, সাজঘরে অধিনায়ক লিটন

১৩

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা

১৪

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

১৫

বার্সেলোনায় নতুন চুক্তি করছেন ফ্লিক

১৬

রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৪৯

১৭

পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা

১৮

সৌদি আরবে পৌঁছেছেন ৪২,৩৪২ বাংলাদেশি হজযাত্রী

১৯

হাওড়াঞ্চলের পানি আরও বাড়ছে, ডুবছে কৃষকের স্বপ্ন

২০