পরীক্ষামূলক
LIVE TV

রংপুর জেলা পুলিশের পীরগাছা থানার অভিযানে জাল টাকাসহ ২ জন আটক

রংপুর জেলা পুলিশের পীরগাছা থানার একটি চৌকস টিম ০১/০৫/২০২৬খ্রি. ১৯.৫০ ঘটিকার সময় সাতদারগা বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, রংপুর জেলার পীরগাছা থানাধীন ৪নং অন্নদানগর ইউনিয়নের বামন সর্দার গ্রামস্থ জনৈক মোঃ আনারুল ইসলাম পিতা-মোঃ আঃ হামিদ এর বসত বাড়ীর বাহির উঠানে বুড়াগাজীর মেলায় কতিপয় লোকজন জাল টাকাসহ অবস্থান করছে। পুলিশ উক্ত স্থানে উপস্থিত হওয়া মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধৃত অভিযুক্ত সাহাজুল এর দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হতে ৫০০/-টাকার জালনোট ০৫ (পাঁচ) টি, এবং অপর ধৃত আসামী সুমন এর দেহ তল্লাশী করে তার পরিহিত শার্টের বুক পকেট হতে ৫০০/-টাকার জালনোট ০৩ (তিন) টি, উদ্ধারপূর্বক একই তারিখ রাত ২০.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

ধৃত অভিযুক্তদ্বয়কে জাল টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, পলাতক আব্দুস ছালাম তাদের উক্ত জাল টাকা গুলো আসল টাকা হিসেবে বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য দিয়েছে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত অভিযুক্তদের নাম ঠিকানা হল: অভিযুক্ত-১। মোঃ শাহাজুল ইসলাম (২৮), পিতা-মৃত মোতালেব হোসেন, মাতা-মোছাঃ সাবেরা বেগম, ২। মোঃ সুমন মিয়া (৩৩), পিতা-মৃত হাবিবুর রহমান মিন্টু, মাতা-মোছাঃ সহিদা বেগম, উভয় সাং-হরিরাম, ছাওলা ইউনিয়ন, থানা-পীরগাছা, জেলা-রংপুর।

অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদ্বয়কে থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদ্বয়কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন