RCTV Logo স্পোর্টস ডেস্ক
২ মে ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

বৃষ্টির পর খেলা শুরু, সাজঘরে অধিনায়ক লিটন

ছবিঃ সংগৃহীত

বৃষ্টির পর আবারও শুরু হয়েছে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের খেলা। সপ্তম ওভারে চার বল শেষে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল সাড়ে চারটায় আবারও ম্যাচ শুরু হয়। তবে ম্যাচের ইনিংস কমে হয়েছে ১৫ ওভারের। একজন বোলার সর্বোচ্চ তিন ওভার বল করতে পারবেন। পাওয়ার প্লে হবে ৪.৩ ওভারের।

তবে বৃষ্টির পরপরই সাজঘরে ফিরে যান অধিনায়ক লিটন কুমার দাস। ১৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ব্যক্তিগত ২৬ রানে আউট হন তিনি। এর ফলে দলীয় ৬৩ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে বাংলাদেশের। এই মুহুর্তে তাওহীদ হৃদয়ের সঙ্গে ক্রিজে অবস্থান করছেন শামীম হোসেন। এদিকে, ১৬ বলে ২ চার ও এক ছক্কায় ২০ রান করে ব্যাট করছেন প্রথম টি-টোয়েন্টির নায়ক তাওহীদ হৃদয়।

এর আগে সিরিজ জয়ের লক্ষ্যে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী কিউই অধিনায়ক নিক ক্যালি। ফলে লিটন দাসের দল আগে ব্যাট করতে নামে। বাংলাদেশের একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ চট্টগ্রামে ছিল। যদিও ৬ উইকেটে জয় দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠেই গড়াতে পারেনি। ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। সেদিনের মতো আজও (শনিবার) চোখ রাঙাচ্ছে বিরূপ আবহাওয়া। সেই শঙ্কা নিয়েই আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশে কেবল একটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা, তানজিম হাসান সাকিব পিঠের ইনজুরির কারণে বাদ পড়েছেন। তার বদলে নেওয়া হয়েছে সাইফউদ্দিনকে।

অন্যদিকে, সিরিজ বাঁচানোর লক্ষ্যে নেমে একাদশে দুটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। বেন লিস্টার এবং ম্যাট ফিশারের বদলে একাদশে ঢুকেছেন জেডন লেনক্স এবং বেন সিয়ার্স।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চীন ও ভারত থেকে এলো ৫৩ হাজার টন ডিজেল

ইনজুরিতে পড়লেন আলভারেজ

ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

১০২ রানে অলআউট বাংলাদেশ

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশজুড়ে কালবৈশাখীর শঙ্কা, ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

যশোরে সিরিজ খাল পুনঃখনন শুরু, ১৭ গ্রামে মিলবে জলাবদ্ধতা থেকে মুক্তি

বৃষ্টির পর খেলা শুরু, সাজঘরে অধিনায়ক লিটন

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা

১০

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

১১

বার্সেলোনায় নতুন চুক্তি করছেন ফ্লিক

১২

রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৪৯

১৩

পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা

১৪

সৌদি আরবে পৌঁছেছেন ৪২,৩৪২ বাংলাদেশি হজযাত্রী

১৫

হাওড়াঞ্চলের পানি আরও বাড়ছে, ডুবছে কৃষকের স্বপ্ন

১৬

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

১৭

নীলফামারীতে র‌্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক

১৮

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, যার ৮০ শতাংশ হবে নারী

১৯

ভারতে একলাফে হাজার টাকা বাড়ল গ্যাসের দাম

২০