RCTV Logo আরসিটিভি ডেস্ক
২ মে ২০২৬, ৪:১৩ অপরাহ্ন

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা

ছবিঃ সংগৃহীত

সরকার অ্যাকাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন এই অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে শেষ করে দ্রুততম সময়ে ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নতুন কারিকুলাম প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যদি ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতে পারি, তাহলে সিলেবাস, কারিকুলাম, ক্লাস টেস্ট এবং বোর্ড পরীক্ষা—সবই শেষ হবে। এরপর তারা জানুয়ারিতে সঙ্গে সঙ্গেই উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে। এতে দুই বছরের মধ্যেই তাদের কারিকুলাম ও সিলেবাস সম্পন্ন হবে।’

ডিসেম্বর অ্যাকাডেমিক ক্যালেন্ডারের শেষ মাস, যা পরীক্ষার জন্য নির্ধারিত থাকবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘এসময় বোর্ডগুলোকে পরীক্ষা নিতে হবে এবং দ্রুত ফল প্রকাশ করতে হবে। ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে।’

তার মতে, শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে এসএসসি পাস করবে, ১৮ বছর বয়সে এইচএসসি পাস করবে এবং কোনো সেশন জট ছাড়াই বিশ্ববিদ্যালয়ে যাবে।

নতুন কারিকুলাম কবে থেকে কার্যকর হবে—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা কারিকুলাম নিয়ে কাজ করছি। যদি পারি, ২৭ সাল থেকেই এটি কার্যকর করা হবে।’

তিনি আরও বলেন, ‘এখন ২০২৬, ২০২৭, ২০২৮ কিংবা ২০২৯—এসব পরের বিষয়। আগে আমাদের পরিকল্পনা করতে হবে আমরা কী চাই। ডিসেম্বরেই অ্যাকাডেমিক বছর শেষ হবে, এবং আমরা ডিসেম্বরেই শেষ করব।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০২ রানে অলআউট বাংলাদেশ

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশজুড়ে কালবৈশাখীর শঙ্কা, ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

যশোরে সিরিজ খাল পুনঃখনন শুরু, ১৭ গ্রামে মিলবে জলাবদ্ধতা থেকে মুক্তি

বৃষ্টির পর খেলা শুরু, সাজঘরে অধিনায়ক লিটন

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

বার্সেলোনায় নতুন চুক্তি করছেন ফ্লিক

রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৪৯

পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা

১০

সৌদি আরবে পৌঁছেছেন ৪২,৩৪২ বাংলাদেশি হজযাত্রী

১১

হাওড়াঞ্চলের পানি আরও বাড়ছে, ডুবছে কৃষকের স্বপ্ন

১২

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

১৩

নীলফামারীতে র‌্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক

১৪

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, যার ৮০ শতাংশ হবে নারী

১৫

ভারতে একলাফে হাজার টাকা বাড়ল গ্যাসের দাম

১৬

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী

১৭

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

১৮

ঠাকুরগাঁওয়ে কিশোরের রহস্যজনক মৃত্যু, এলাকায় শোক

১৯

মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি : তারেক রহমান

২০