RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

৩৬ বলের সেঞ্চুরিতে সূর্যবংশীর যত রেকর্ড

ছবিঃ সংগৃহীত

ক্রিকেটের মঞ্চে বৈভব সূর্যবংশীর আগমনই হয়েছে চমক দিয়ে। ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেকেই রেকর্ড গড়েছেন তিনি। সেই থেকে মারকুটে ব্যাটিংয়ে রেকর্ডবুকে নিজের নাম তুলে চলেছেন এই কিশোর। গতকাল আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আবার ঝড়ের রূপ নিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আর সূর্যবংশীর তাণ্ডব মানেই তো রেকর্ড বইয়ে পাতা ওলট-পালট হবে। ৩৬ বলের সেঞ্চুরিতে ১৫ বছরের কিশোর করেছেনও তাই। দলকে জেতানোর পাশাপাশি সূর্যবংশী যেসব কীর্তি গড়েছেন তাই চলুন দেখে নেওয়া যাক একনজরে।

বৈভবেররকেটসেঞ্চুরি ১০০০ রানের ইতিহাস
৩৬ বলে সেঞ্চুরি: এটি আইপিএল ইতিহাসের তৃতীয় দ্রুততম শতক। তালিকার শীর্ষে ক্রিস গেইলের ৩০ বলের (২০১৩) রেকর্ড। মজার ব্যাপার হলো, তালিকার দ্বিতীয় নামটিও বৈভবের (গত বছর গুজরাটের বিপক্ষে ৩৫ বলে)।

দ্রুততম ১০০০ রান: টি-টোয়েন্টি ক্রিকেটে বলের হিসেবে দ্রুততম ১০০০ রান পূর্ণ করার বিশ্ব রেকর্ড এখন বৈভবের দখলে। মাত্র ৪৭৩ বল খেলে তিনি এই মাইলফলকে পৌঁছেছেন, যা আগে ছিল মিচল ওয়েনের (৫৩৩ বল)।

১০০০ রানে কনিষ্ঠতম: ১৮ বছর হওয়ার আগেই টি-টোয়েন্টিতে ১০০০ রান করা বিশ্বের একমাত্র ক্রিকেটার এখন এই কিশোর।

ছক্কার রাজা যখন ১৫ বছরের কিশোর
১২টি ছক্কা: এক ইনিংসে কোনো ভারতীয় ব্যাটারের মারা সর্বোচ্চ ছক্কা। এর আগে মুরালি বিজয় (১১টি) এই রেকর্ডের মালিক ছিলেন।

প্রথম ওভারেই তাণ্ডব: প্রফুল্ল হিঙ্গের প্রথম ওভারেই ৪টি ছক্কা মারেন বৈভব। আইপিএল ইতিহাসের প্রথম ওভারে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

দ্রুততম ৫০ ছক্কা: আইপিএলে মাত্র ১৫ ইনিংসে ৫০টি ছক্কা হাঁকিয়ে তিনি ক্রিস গেইলকেও (২১ ইনিংস) পেছনে ফেলেছেন।

দ্রুততম হাফসেঞ্চুরি সেঞ্চুরির রেকর্ড
১৫ বলে ফিফটি: চলতি মৌসুমে সিএসকে এবং আরসিবি-র পর আজও ১৫ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। আইপিএলে তিনবার ১৫ বা তার কম বলে ফিফটি করা একমাত্র ব্যাটার এখন বৈভব।

সেঞ্চুরির মেশিন: মাত্র ২৬টি টি-টোয়েন্টি ইনিংস খেলে ৪টি সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। উসমান খান ৩৩ ইনিংসে এই রেকর্ড করেছিলেন। এছাড়া আইপিএলে ১৫ ইনিংসে ২টি সেঞ্চুরি করাও একটি নতুন রেকর্ড।

এক দিনে রানের পাহাড়
৯৮৬ রান: শনিবার দিল্লি এবং জয়পুরের দুই ম্যাচ মিলিয়ে মোট ৯৮৬ রান হয়েছে। এটি আইপিএল ইতিহাসের এক দিনে হওয়া সর্বোচ্চ রান। এর আগের রেকর্ড ছিল ৮৯৯ রান (২০২৪ সালের ২৭ এপ্রিল)।

প্রথম ওভারের রোমাঞ্চ: দুই ইনিংস মিলিয়ে প্রথম ওভারেই মোট ৬টি ছক্কা হয়েছে (রাজস্থান ৪টি, হায়দরাবাদ ২টি), যা যেকোনো টি-টোয়েন্টি ম্যাচের জন্য একটি বিশ্ব রেকর্ড।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসের বর্ধিত ভাড়া কার্যকর আজ থেকে

শিশুদের দিয়ে ভোট আদায়ের চেষ্টা, বিজয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

এফএ কাপের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি

ইরানে আঠা কারখানায় ভয়াবহ আগুন

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের মিলনমেলা

৩৬ বলের সেঞ্চুরিতে সূর্যবংশীর যত রেকর্ড

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন

বজ্রপাতে প্রাণ গেল চা শ্রমিকের

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড ঠাকুরগাঁও

লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন সালাহ!

১০

সৌদি পৌঁছেছেন ৩৪৫৫০ জন বাংলাদেশি হজযাত্রী

১১

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস

১২

আজ ২৬ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

১৩

নামাজের সময়সূচি – ২৬ এপ্রিল ২০২৬

১৪

নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল

১৫

রোনালদোর সম্মানে বিশ্বকাপ জিততে চান ব্রুনো ফার্নান্দেস

১৬

রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু 

১৭

এ কোন স্টোকস, বিস্মিত নেট দুনিয়া

১৮

দিনাজপুরে ট্রেনের ধাক্কায় নারী নিহত

১৯

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো : ববি হাজ্জাজ

২০