RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬, ১:০৪ অপরাহ্ন

বাসের বর্ধিত ভাড়া কার্যকর আজ থেকে

ছবিঃ সংগৃহীত

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটে গণপরিবহনের নতুন ভাড়া আজ (২৬ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। নতুন ভাড়ার তালিকা অনুযায়ী প্রতিটি বাসে হালনাগাদ ভাড়া চার্ট টাঙানোর নির্দেশনা রয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সংশোধিত ভাড়ার তালিকা প্রকাশ করে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকার বাসভাড়াও পুনর্নির্ধারণ করে সংস্থাটি।

নতুন নির্ধারণ অনুযায়ী, গাবতলী থেকে পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া ১ হাজার ২৮১ টাকা। একইভাবে গাবতলী-রংপুর রুটে ৫১ আসনের বাসে ৭৫১ টাকা ও ৪০ আসনের বাসে ৯১১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। গাবতলী-দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সায়েদাবাদ থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া ৫৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। সায়েদাবাদ-কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯০০ টাকা ও ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা ধার্য করা হয়েছে।

এছাড়া সায়েদাবাদ-সিলেট রুটে ৫১ আসনের বাসে ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সায়েদাবাদ-বরিশাল রুটে ৫১ আসনের বাসে ৪৬৪ টাকা ও ৪০ আসনের বাসে ৫৯২ টাকা এবং সায়েদাবাদ-খুলনা রুটে ৫১ আসনের বাসে ৫৪১ টাকা ও ৪০ আসনের বাসে ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘতম রুট সায়েদাবাদ-টেকনাফে ৫১ আসনের বাসের ভাড়া ১ হাজার ৪৭ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া ১ হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে গাবতলী-ঝিনাইদহ রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৫০১ টাকা এবং ৪০ আসনের বাসে ৬৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। গাবতলী-রাজশাহী রুটে ৫১ আসনের বাসে ৭৭৭ টাকা ও ৪০ আসনের বাসে ৯৯১ টাকা এবং গাবতলী-মেহেরপুর রুটে ৫১ আসনের বাসে ৭৭৬ টাকা ও ৪০ আসনের বাসে ৯৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মহাখালী থেকে ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাসে ২৯৪ টাকা ও ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মহাখালী-জামালপুর রুটে ৫১ আসনের বাসে ৩৮৬ টাকা ও ৪০ আসনের বাসে ৪৯২ টাকা এবং মহাখালী-শেরপুর রুটে ৫১ আসনের বাসে ৪২১ টাকা ও ৪০ আসনের বাসে ৫৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে মহাখালী-কিশোরগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ৪০১ টাকা ও ৪০ আসনের বাসে ৫১১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল রাতে বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে সরকার। সে অনুযায়ী ডিজেলের দাম প্রতি লিটার ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা করা হয়। জ্বালানির এই মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতেই বাসভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশসীমা নজরদারিতে যুগান্তকারী যুগে বাংলাদেশ

কিস্তির টাকা আদায়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে

২১ মাসে ৩ বার প্রাণে বাঁচলেন ট্রাম্প

যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য ২৮ কোটি!

সীমান্তে মানবিক উদ্যোগ: লালমনিরহাটে শিক্ষার্থীদের পাশে ১৫ বিজিবি

জাতীয় যুবশক্তির আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন, সহ-সাংগঠনিক সম্পাদক হলেন দিনাজপুরের আরিফ মুন

গেটাফেকে হারিয়ে শিরোপার খুব কাছে বার্সেলোনা

ছাউনি ফুটো, বৃষ্টি হলেই রংপুর স্টেশনের প্ল্যাটফর্মে জমে পানি

১০

সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের

১১

বাসের বর্ধিত ভাড়া কার্যকর আজ থেকে

১২

শিশুদের দিয়ে ভোট আদায়ের চেষ্টা, বিজয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

১৩

এফএ কাপের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি

১৪

ইরানে আঠা কারখানায় ভয়াবহ আগুন

১৫

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের মিলনমেলা

১৬

৩৬ বলের সেঞ্চুরিতে সূর্যবংশীর যত রেকর্ড

১৭

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন

১৮

বজ্রপাতে প্রাণ গেল চা শ্রমিকের

১৯

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড ঠাকুরগাঁও

২০