পরীক্ষামূলক
LIVE TV

এফএ কাপের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি

চ্যাম্পিয়নশিপের দল সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি।

ম্যাচের শুরুটা ছিল ধীরগতির, তবে শেষের দিকে উত্তেজনা চরমে ওঠে। ৭৯তম মিনিটে ফিন আজাজ দুর্দান্ত এক গোল করে সাউদাম্পটনকে এগিয়ে দেন এবং জয়ের স্বপ্ন দেখান। কিন্তু সেই গোলের পরই ঘুরে দাঁড়ায় সিটি। ৮২ মিনিটে বদলি খেলোয়াড় জেরেমি ডোকুর শট ডিফ্লেক্ট হয়ে জালে ঢুকে সমতা ফেরায়। এরপর ৮৭ মিনিটে নিকো গনজালেস জোরাল শটে জয় নিশ্চিত করেন।

লিগের ব্যস্ত সূচি মাথায় রেখে কোচ পেপ গার্দিওলা বার্নলির বিপক্ষে খেলা দল থেকে ৮টি পরিবর্তন আনেন। ফলে শুরুতে সিটি কিছুটা ছন্দহীন ছিল। তবে শেষ পর্যন্ত তারাই জয় ছিনিয়ে নেয়।

এই জয়ের সুবাদে প্রিমিয়ার লিগে আর্সেনালকে চাপে রাখার পাশাপাশি সিটির সামনে আরও একটি শিরোপা জয়ের সুযোগ তৈরি হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন