RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬, ১:২২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তাঁর রুমমেট হিশাম সালেহ আবুঘারবিয়েহকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই শিক্ষার্থী, জামিল লিমন ও নাহিদা বৃষ্টি, গত সপ্তাহ থেকে নিখোঁজ ছিলেন।

তারা দুজনই ২৭ বছর বয়সী এবং বাংলাদেশি নাগরিক। গত ১৬ এপ্রিল ট্যাম্পার নিজ নিজ অবস্থান থেকে সর্বশেষ দেখা যায় তাদের। এরপর থেকে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না।

শুক্রবার সকালে ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজে লিমনের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, নাহিদা বৃষ্টি এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে জোরালো তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে।

পুলিশ জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে সন্দেহভাজনের বাসা থেকে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রথমে বাসার সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে প্রায় ২০ মিনিট অভিযুক্ত বের হতে অস্বীকৃতি জানালে সোয়াট টিম মোতায়েন করা হয়। পরবর্তীতে সে শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করে এবং তাকে হেফাজতে নেওয়া হয়।

গ্রেপ্তার হওয়া হিশাম সালেহ আবুঘারবিয়েহর বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা, সাধারণ মারধর, অবৈধভাবে আটক রাখা, প্রমাণ নষ্ট করা, মৃত্যুর তথ্য গোপন করা এবং মৃতদেহ সরানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

লিমন ইউএসএফে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত।

পারিবারিক সূত্রে জানা গেছে, লিমন ও বৃষ্টির মধ্যে আগে প্রেমের সম্পর্ক থাকলেও সাম্প্রতিক সময়ে তারা সম্পর্কে ছিলেন না।

তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিয়মিত যোগাযোগ রাখা এই দুই শিক্ষার্থীর জন্য হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া একেবারেই অস্বাভাবিক এবং তারা স্বেচ্ছায় গা ঢাকা দেওয়ার মতো নন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট

গোবিন্দগঞ্জে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করলো বসুন্ধরা শুভসংঘ

প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

রংপুরসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

১০

মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

১১

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে ব্রাজিল

১২

বিশ্বকাপ উন্মাদনায় নাটোরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

গাইবান্ধায় পারিবারিক ভাবে বিয়ে ঠিক হবার পরে ধর্ষন, যুবক গ্রেফতার

১৪

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, চালক আটক

১৫

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১৭

নবম পে স্কেলে বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াইগুণ, কার কত?

১৮

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৯

স্বর্ণের সঙ্গে বাড়ল রুপার দামও

২০