RCTV Logo ‎কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

সার সংকটে কুড়িগ্রামে কৃষকদের সড়ক অবরোধ

ছবিঃ আরসিটিভি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার সংকট নিরসনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের শহীদ মোড়ে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কে গাছের গুঁড়ি ফেলে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অবরোধের কারণে সোনাহাট সেতুর দুই প্রান্তে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা ও পথচারীরা।

‎‎খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার ও ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ। কৃষকদের সঙ্গে কথা বলে আশ্বাস দেওয়ার পর সন্ধ্যার দিকে তারা অবরোধ তুলে নেন।

‎কৃষকরা জানান, সরকারি গুদামে পর্যাপ্ত সার মজুদ থাকলেও ডিলারদের অনিয়ম, বাজার ব্যবস্থাপনায় শিথিলতা এবং সরবরাহ চেইনের দুর্বলতার কারণে মাঠপর্যায়ে সারের সংকট দেখা দিয়েছে। চলতি আমন মৌসুমে ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সারের ঘাটতি প্রকট আকার ধারণ করেছে।

‎স্থানীয় কৃষক আব্দুল হান্নান বলেন, আমরা মাঠে ধান চাষ করছি। কিন্তু সারের জন্য হাহাকার অবস্থা। দোকান থেকে দোকানে ঘুরেও চাহিদামতো সার পাচ্ছি না। কোথাও পাওয়া গেলেও দাম অনেক বেশি। সময়মতো সার প্রয়োগ না করতে পারলে ফলন মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।

‎আরেক কৃষক আব্দুস সাত্তার বলেন, সরকারের গুদামে সার থাকলেও আমরা পাচ্ছি না। ডিলাররা যথাযথভাবে দিচ্ছেন না। ফলে বাধ্য হয়ে সড়ক অবরোধ করতে হয়েছে।

‎‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র বলেন, সারের দাবিতে কৃষকরা সড়ক অবরোধ করেছিলেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কৃষকরা দ্রুত সার সরবরাহের আশ্বাস পেয়েছেন। তাই তারা অবরোধ প্রত্যাহার করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমল তেলের দাম

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে

১০

মানিকগঞ্জে আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

১১

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী

১২

বিচ্ছেদের পথে বিজয়? খোরপোশ দিতে হতে পারে ৩৫০ কোটি রুপি!

১৩

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীসহ দুজনের

১৪

ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন ক্রিস গেইল

১৫

বক্স অফিসে অক্ষয়ের বিধ্বংসী কামব্যাক, মাত্র ৪ দিনেই ‘ভূত বাংলা’র আয় ১০০ কোটি ছাড়াল

১৬

বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন আলাকারাজ-সাবালেঙ্কা

১৭

মন্ত্রণালয় থেকে করা হচ্ছে সিসিটিভি নজরদারি, সুষ্ঠুভাবে চলছে পরীক্ষা

১৮

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৯

স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে দ্বারে দ্বারে ঘুরছেন রিকশাচালক স্বামী

২০