RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৫, ৪:৫০ অপরাহ্ন

টেস্ট ইনিংসে ১০ উইকেট, তিন বোলারের বিরল কীর্তি

ক্রিকেট মূলত ব্যাটসম্যানদের খেলা বলেই পরিচিত। তবে বোলাররাও তাঁদের দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সেরা ডেলিভারিতে প্রতিপক্ষ ব্যাটারদের ফাঁদে ফেলেন, উইকেট তুলে নেন, এবং দলকে জয়ের পথে এগিয়ে দেন।

টেস্ট ক্রিকেটের মতো ধৈর্যের খেলায় এমন বোলারও আছেন, যারা এক ইনিংসে প্রতিপক্ষের ১০টি উইকেটই তুলে নিয়ে বিরল কীর্তি গড়েছেন। এ রেকর্ড গড়তে পেরেছেন মাত্র তিনজন—ইংল্যান্ডের জিম ল্যাকার, ভারতের অনিল কুম্বলে এবং নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল।

জিম ল্যাকার: রেকর্ডের শুরু (১৯৫৬)

ইংল্যান্ডের জিম ল্যাকার ছিলেন টেস্ট ক্রিকেটে ইনিংসে ১০ উইকেট নেওয়া প্রথম বোলার। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে এই অসাধারণ কীর্তি গড়েন তিনি।

প্রথম ইনিংসে ৯ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট নিজের ঝুলিতে পুরেন ল্যাকার। সেই ইনিংসে তিনি ৫১.২ ওভার বল করে মাত্র ৫৩ রান দিয়ে ১০ উইকেট নেন। তার দাপটে অস্ট্রেলিয়া অলআউট হয় ২০৫ রানে, এবং ইংল্যান্ড জেতে ইনিংস ও ১৭০ রানের বিশাল ব্যবধানে।

অনিল কুম্বলে: পাকিস্তানকে ধস (১৯৯৯)

১৯৯৯ সালে দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে অনিল কুম্বলে ইতিহাস গড়েন। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে তিনি একাই গুঁড়িয়ে দেন।

প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২৬.৩ ওভার বল করে পাকিস্তানের ১০ উইকেট তুলে নেন কুম্বলে। তার অসাধারণ পারফরম্যান্সে ভারত ম্যাচটি জেতে ২১২ রানের বিশাল ব্যবধানে।

আজাজ প্যাটেল: ওয়াংখেড়েতে রেকর্ড (২০২১)

সবশেষে এই তালিকায় নাম লেখান নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল। ২০২১ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট তুলে নেন তিনি।

৪৭.৫ ওভার বল করে ১১৯ রান দিয়ে ভারতের প্রথম ইনিংসের সবকটি উইকেট নেন আজাজ। তবে দুর্ভাগ্যবশত, তাঁর এই অসাধারণ কীর্তি নিউজিল্যান্ডকে জয় এনে দিতে পারেনি। নিউজিল্যান্ড ম্যাচটি হারে ৩৭২ রানের বিশাল ব্যবধানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০