RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৬ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

৮ বছর পর সিলেট থেকে চালু হচ্ছে বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ আট বছর পর সিলেটের আকাশপথে চালু হতে যাচ্ছে বিদেশি এয়ারলাইনসের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট। আগামী ১ সেপ্টেম্বর থেকে সিলেট-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট চালু করছে ওমানভিত্তিক সালাম এয়ার।

সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীদের সময় ও খরচ দুটোই কমবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এর আগে ২০১৫ সালে ফ্লাই দুবাইয়ের মাধ্যমে সিলেটে বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট চলাচল শুরু হয়। তবে ২০১৮ সালে তা বন্ধ হয়ে যায়। প্রায় আট বছর পর আগামী ১ সেপ্টেম্বর থেকে আবারও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্ত হচ্ছে বিদেশি এয়ারলাইনসের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট।

সিলেট-মাস্কাট রুটে সপ্তাহের শনি, মঙ্গল ও বৃহস্পতিবার সরাসরি ফ্লাইট পরিচালনা করবে সালাম এয়ার।

সালাম এয়ারের সিলেটের এরিয়া ইনচার্জ সেলিম আল-রাজি বলেন, ‘সিলেট থেকে মাস্কাটে ডিরেক্ট ফ্লাইট অপারেট করছি আমরা। মাস্কাট আমাদের হাব। সেখান থেকে ৪০টিরও বেশি গন্তব্যে আমাদের ফ্লাইট পরিচালিত হয়।

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমেদ বলেন, ‘এটা সফল হলে পরবর্তী সময়ে ইউরোপ, আমেরিকা বা কানাডার এয়ারলাইনসও এখানে আসার সুযোগ তৈরি হবে।’

নতুন ফ্লাইট পরিচালনায় প্রস্তুত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘সিলেট থেকে লন্ডন ফ্লাইট পরিচালনা হয় এবং লন্ডন ফ্লাইটের জন্য বেশ কিছু সেনসিটিভ সিকিউরিটি আপগ্রেডেশন ও সিকিউরিটি অ্যাক্টিভিটি প্রয়োজন হয়। আমরা সেই সিকিউরিটি অ্যাক্টিভিটি পালনে অভ্যস্ত। তাই মাস্কাট ফ্লাইটের জন্য আলাদা করে কোনো আয়োজনের প্রয়োজন হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০০ টাকা নিয়ে ঢাকায় এসে কিংবদন্তি, আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

‎নারী ও পুরুষ সমানতালে এগিয়ে না গেলে ভারসাম্য থাকবে না: ত্রাণমন্ত্রী দুলু

‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

গাইবান্ধায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি

৮ বছর পর সিলেট থেকে চালু হচ্ছে বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

১০

মিরাজের ৫ উইকেট, ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ৫৭ রান

১১

আজ ১৬ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ১৬ আগস্ট ২০২৬

১৩

কনটেন্ট ক্রিয়েটরদের সুবিধার জন্য নতুন উদ্যোগ নিল ফেসবুক

১৪

‎উত্তরবঙ্গ সবসময় বৈষম্যের শিকার ; দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

১৫

দিনাজপুর পৌরসভার আয়োজনে রামনগরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

১৬

সাঘাটায় ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৭

বিজিবি’র ধাওয়ায় ২১ লাখ টাকার ইয়াবার বস্তা ফেলে দৌড় দিলো কারবারি

১৮

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

১৯

নতুন সাজে ফিরছে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০ গান

২০