RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ অগাস্ট ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

বিজিবি’র ধাওয়ায় ২১ লাখ টাকার ইয়াবার বস্তা ফেলে দৌড় দিলো কারবারি

ছবিঃ আরসিটিভি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ইয়াবার আনুমানিক  মূল্য প্রায় ২১ লাখ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানায়, শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে গংগারহাট বিওপির আওতাধীন ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান পাচারের গোপন তথ্যের ভিত্তিতে গংগারহাট বিওপির একটি টহলদল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় সীমান্তের দিক থেকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশ অভিমুখে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ ও ধাওয়া করেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া বস্তায় তল্লাশি চালিয়ে ঘাসের ভেতরে বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর পৌরসভার আয়োজনে রামনগরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সাঘাটায় ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

বিজিবি’র ধাওয়ায় ২১ লাখ টাকার ইয়াবার বস্তা ফেলে দৌড় দিলো কারবারি

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নতুন সাজে ফিরছে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০ গান

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮

বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী

চোর সন্দেহে দুই যুবককে মারধর, একজনের মৃত্যু

সীমান্তে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ

গাজীপুরে বাড়িতে ঢুকে ব্যবসায়ীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

১০

‘এক্স-মেন’ সিনেমায় যুক্ত হলেন ‘অবসেশন’ অভিনেত্রী ইন্ডি

১১

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

১২

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন শুরু

১৩

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

১৫

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

১৬

ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

১৭

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

১৮

ফুটবলকে বিদায় জানালেন ইতালির ইউরো জয়ী স্ট্রাইকার

১৯

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

২০